
Kolkata News Today: অভিযানের মাঝে বিস্ফোরক মন্তব্য করে তিনি জানান, একাধিক বেআইনি নির্মাণ চিহ্নিত করা হয়েছে এবং ধাপে ধাপে সেগুলি ভাঙা হবে। পাশাপাশি নির্মাণকারী ও অর্থ লগ্নিকারীদের বিরুদ্ধেও পদক্ষেপের ইঙ্গিত দেন তিনি। তিলজলা, বেলেঘাটা, কসবা-সহ একাধিক এলাকায় চলছে বুলডোজার অভিযান। অগ্নিমিত্রা বলেন, "এই সব বাড়ি যাঁরা বানিয়েছেন তাঁদের উপর অ্যাকশন নেওয়া হবে। যাঁরা বানিয়েছেন, যাঁরা টাকা ঢেলেছেন তাঁদের উপরও পদক্ষেপ করা হবে। এটা অবাক ব্যাপার আগের সরকার ১৫ বছর তাঁরা এই বিষয় দেখেনি? এদেরও শাস্তি হবে।" বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপের পাশে দাঁড়িয়েছে রাজ্যবাসী।