MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Photos
  • Other Photos
  • মনিকার সঙ্গে তাঁকে নিয়ে উত্তাল হয়েছিল মার্কিন মুলুক, সম্পর্কের কারণ ফাঁস করলেন ক্লিনটন

মনিকার সঙ্গে তাঁকে নিয়ে উত্তাল হয়েছিল মার্কিন মুলুক, সম্পর্কের কারণ ফাঁস করলেন ক্লিনটন

হোয়াইট হাউসের ইতিহাসে কলঙ্কিত একটি অধ্যায় বিল ক্লিনটন ও মনিকা লিউয়েনস্কির গোপন অভিসার। হোয়াইট হাউসে ইন্টার্ণ হিসেবে যোগ দেওয়া মনিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের। হোয়াইট হাউসের কোনায় কোনায় জমে উঠেছিল তাঁদের সেই প্রেমপর্ব। শোনা যায় ক্লিনটনের অফিসেই নাকি বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয় তাঁদের। কাজের চাপ ও উদ্বেগ কাটাতেই নাকি ইন্টার্ন মনিকা লিউয়েনস্কির সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছিলেন  তিনি। এমনটাই দাবি করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।  অভিসারের প্রায় ২০ বছর পর এক মার্কিন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এনিয়ে মুখ খুললেন তিনি।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Mar 07 2020, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দু'দফায় মার্কিন প্রেসিডেন্টের পদে ছিলেন বিল ক্লিনটন। তিনি দিলেন আমেরিকার ৪২তম প্রেসিডেন্ট।
212
সেই সময় হোয়াইট হাউসে ইন্টার্ন হিসেবে যোগ দেওয়া লিউয়েনস্কির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেসিডেন্ট ক্লিনটনের।
312
১৯৯৮ সালে ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন মনিকা লিউয়েনস্কি। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দু'জনের মধ্যে সম্পর্ক ছিল।
412
তারপরেই ক্লিনটনের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয়। যদিও মার্কিন সেনেট তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেয় এবং প্রেসিডেন্ট পদেই বহাল থাকেন ক্লিনটন।
512
মনিকা লিউয়েনস্কির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সেই সময় বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছিল। তী ভাবে তখন নিজের সংসার সামসেছিলেন সেই কথাই সম্প্রতি সাক্ষাৎকারে জানিয়েছেন ক্লিনটন।
612
বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটনের ওপর বানানো চার পর্বের একটি ডকুমেন্টারিতে দেওয়া সাক্ষাৎকারে বিল ক্লিনটন বলেন, ‘আমার অধৈর্যতাকে নিয়ন্ত্রণ করতেই বছরের পর বছর আমি ওসব করেছি। ২০ বছর আগের তুলনায় আমি এখন পুরোপুরি আলাদা।’
712
‘হিলারি’নামের এই সিরিজে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘প্রত্যেকের জীবনেই চাপ, হতাশা, ভয় আতঙ্ক থাকে,আমার জীবনেও ছিল। তবে সেই চাপ, উদ্বেগ কাটাতে আমি যা করেছিলাম তা মোটিই ঠিক ছিল না, এটা একটা বোকা বোকা কাজ ছিল। এটা কোনও সাফাই নয়, ব্যাখ্যা।’’
812
ঘটনা প্রকাশ্যে আসার পরেও বার বার তিনি স্ত্রীকে মিথ্যা বলেন বলে জানিয়েছেন ক্লিনটন। কিন্তু এক দিন গোটা ঘটনা স্ত্রীর কাছে স্বীকার করেন।
912
ক্লিনটন জানিয়েছেন, একদিন রাতে তিনি বিছানায় স্ত্রীর পাশে বসেন, কথা বলেন। মনিকার সঙ্গে কবে, কোথায় কী কী ঘটেছিল, সব সত্যি বলেন। স্ত্রীকে গোটা ঘটনা বলার সময় তাঁর মানসিক অবস্থা কেমন হয়েছিল তাও বলেন ক্যামেরার সামনে।
1012
হিলারি ক্লিনটন পরে জানান, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তাঁর স্বামী তাঁকে দিনের পর দিন মিথ্যা কথা বলে গিয়েছেন।
1112
হিলারি আরও বলেন, ‘এর চেয়ে বড় ধাক্কা ছিল আমাদের মেয়ে চেলসিয়াকে বিষয়টি জানানো নিয়ে। কীভাবে চেলসিয়ার সঙ্গে কথা বলব বুঝতে পারছিলাম না। এটি সত্যি জঘন্য একটি অভিজ্ঞতা।’
1212
তবে টানাপড়েনের মধ্যে দিয়ে গেলেও তাঁদের বিয়ে টিকে যায়। ক্লিন্টন জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে তাঁরা কাউন্সেলিং করান।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bajaj Chetak EV: এবার চেতক ইভি-তে হাব মোটর, ১৫৩ কিমি রেঞ্জ? ফিচার এবং দাম জেনে নিন
Recommended image2
Smart TV Offer: মাত্র ৭,৩৫৯ টাকায় ৩২ ইঞ্চি স্মার্ট টিভি? অফার দেখলে অবাক হবেন আপনিও
Recommended image3
Nissan Tekton: বাজারে আসছে নিসান টেকটন! সেল্টোস এবং ক্রেটার সঙ্গে জোর লড়াই? জেনে নিন ফিচার এবং দাম
Recommended image4
Suzuki Electric Scooter: বাজারে লঞ্চ হল সুজুকি ই-অ্যাক্সেস স্কুটার, মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ৯৫ কিমি?
Recommended image5
ChatGPT Health Assistant: চ্যাটজিপিটিতে এবার নয়া ফিচার! স্বাস্থ্যের যত্ন নিতে ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved