MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Photos
  • Other Photos
  • কোল্ড ড্রিংকস, শরবত থেকে ফলের রস আর নয়, গরমে শরীর তাজা করবে একমাত্র এই তরল

কোল্ড ড্রিংকস, শরবত থেকে ফলের রস আর নয়, গরমে শরীর তাজা করবে একমাত্র এই তরল

দুধ স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো বলে মনে করা হয়। এটি ক্যালসিয়াম সমৃদ্ধ এবং হাড় মজবুত করে। সাধারণত, দুধ ঠান্ডা না গরম পান করা উচিত তা নিয়ে মানুষের মধ্যে বিতর্ক রয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ পান করা ভালো কারণ এটি আপনাকে ক্লান্তি দূর করতে সাহায্য করবে এবং এর ফলে ভালো ঘুম হয়। কিন্তু দিনের বেলা ঠান্ডা দুধ পান করা স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। এখানে জেনে নিন গরমে ঠাণ্ডা দুধ পানের সব উপকারিতা।

2 Min read
Parna Sengupta
Published : May 05 2022, 09:18 PM IST| Updated : May 05 2022, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

'দুধ না খেলে হবে না ভাল ছেলে'-জন্মের ঠিক পর থেকেই এই প্রবাদ যেন মা-ঠাকুমা শিখিয়ে দেন। এবং এই প্রবাদ বলে বলেই একপ্রকার গল্প করে দুধ খাওয়ান ছোট্ট শিশুকে। 

210

শরীর ক্লান্ত লাগলেও ডাক্তাররা দুধ খাওয়ার পরামর্শ দেন। দুধে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা হাড়ের শক্তি বজায় রাখে। সাধারণত, দুধ ঠান্ডা না গরম পান করা উচিত তা নিয়ে মানুষের মধ্যে বিতর্ক রয়েছে। 

310

গ্রীষ্মকালে, যদি দিনের বেলা ঠান্ডা দুধ পান করা হয়, তবে এই গরমে গ্যাস, পেট জ্বালা এবং অ্যাসিডিটির মতো সমস্যা দূর করে। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। 

410

ঠাণ্ডা দুধ সবচেয়ে ভালো এনার্জি বুস্টার

গ্রীষ্মকালে, যদি সকালে এক গ্লাস ঠান্ডা দুধ পান করা হয়, তবে একজন ব্যক্তি সারা দিন উদ্যমী থাকতে পারেন। এই কারণে দুধকে শক্তি বৃদ্ধিকারী হিসাবেও বিবেচনা করা হয়। 

510

বলা হয় গরমকালে নিয়মিত দুধ খান। মূলত, ক্যালসিয়ামের অভাবে ব্যাক পেইনের সমস্যা দূর হবে। নিয়মিত দুগ্ধ জাতীয় খাবার খান। এতে যে কোনও ব্যথার উপসম হবে। দুধে উপস্থিত পটাশিয়াম পেশীগুলিকে শিথিল করে এবং উত্তেজনাপূর্ণ স্নায়ুগুলিকে স্বাভাবিক করে এবং তাদের শক্তিশালী করে।

610

বেশিরভাগ সময়েই দেখা যায়, সারাদিন কাজের চাপে খাওয়া দাওয়ায় প্রচুর অনিয়ম চলে আসে। রান্নার সময় হাতে খুব কম অগত্যা অনলাইনই ভরসা। আর এই ফাস্ট ফুডই ডেকে আনে গ্যাস-অম্বল।  ঘরোয়া উপায়ে কিভাবে মোকাবিলা করবেন গ্যাস-অম্বলের তা জানলেই বাঁচবেন এই রোগ থেকে।

710

যাদের অ্যাসিডিটি এবং পেটে জ্বালাপোড়ার সমস্যা আছে তাদের জন্য ঠান্ডা দুধ খুবই উপকারী বলে মনে করা হয়। ঠাণ্ডা দুধ হজম সংক্রান্ত সমস্যার জন্য খুবই উপকারী। এতে এক চামচ ইসবগুল যোগ করলে কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা দূর হয়। গরমে ঠাণ্ডা দুধ পান করলে শরীর হাইড্রেটেড থাকে।

810

ঠান্ডা দুধ ত্বক পরিষ্কারক হিসেবে কাজ করে। এটি ত্বকের টক্সিন দূর করে এবং ত্বককে করে তোলে সুস্থ ও উজ্জ্বল। ঠাণ্ডা দুধ খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকাল। 

910

ঠাণ্ডা দুধ আপনার মেটাবলিজমকে উন্নত করে এবং এর ফলে শরীর দ্রুত ক্যালোরি পোড়ায়। এমন পরিস্থিতিতে এটি স্থূলতা কমাতে সহায়ক বলে মনে করা হয়। 

1010

তবে ব্যবহার শুরু করার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ঠাণ্ডা দুধ মানে ফ্রিজে রাখা ঠাণ্ডা দুধ নয়, সাধারণভাবে দুধ ঠান্ডা হতে হবে, তবেই তার উপকার পাওয়া যায়।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 5 Smartphones: ২০২৫ সালের সেরা ৫টি স্মার্টফোন কোনগুলি? রইল পুরো তালিকা
Recommended image2
EV Scooter: মাত্র ৫৭,৭৫০ টাকায় বাজারে এবার নতুন ই-স্কুটার, গ্রাহকদের জন্য বিরাট সুযোগ?
Recommended image3
OnePlus 15R: দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, নতুন চিপ! লঞ্চের আগেই শোরগোল ফেলে দিল ওয়ানপ্লাস ১৫আর
Recommended image4
গুগলে এই ৫টি জিনিসের ব্যাপারে সার্চ করলেই হতে পারে জেল! এগুলি খোঁজেননি তো?
Recommended image5
5 Budget Smartphones: ১৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন কোনগুলি? রইল পুরো তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved