MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Photos
  • Other Photos
  • বিয়ের আগের ছবিতে ঐশ্বর্যের সিঁথিতে সিঁদুর! অভিষেক বচ্চনের কাছে কোন কথা লুকিয়ে ছিলেন বিশ্বসুন্দরী?

বিয়ের আগের ছবিতে ঐশ্বর্যের সিঁথিতে সিঁদুর! অভিষেক বচ্চনের কাছে কোন কথা লুকিয়ে ছিলেন বিশ্বসুন্দরী?

নিজের অভিনয়, স্টাইল-স্টেটমেন্ট সবদিক থেকেই স্বামী অভিষেক বচ্চনের থেকে এগিয়ে ঐশ্বর্য রাই বচ্চন। তাই বলিউডেই থেমে থাকেনি তার কেরিয়ার সুদূর হলিউডে তার ছবি প্রশংসনীয়। যত দিন যাচ্ছে ততই যেন তার গ্ল্যামার ঠিকরে বেরোচ্ছে। রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনও রয়েছেন সেই তালিকায়। 

2 Min read
Parna Sengupta
Published : May 19 2022, 10:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বি-টাউনে প্রথমসারির তারকা দম্পতি জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ের এত বছর পার হয়ে গেলেও তাদের সম্পর্ক যেন অটুট। দেখতে দেখতে প্রায় কেটে গিয়েছে ১৫ বছর। আজও আদর্শ দম্পতির তকমা রয়েছে তাদের। 

210

জীবনের চড়াই-উতরাই সবটা যেন একসঙ্গে পার করছন অ্যাশ ও অভিষেক। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ। কোনও না কোনও কারণে বারংবার শিরোনামে থাকে ঐশ্বর্যর নাম। তাকে নিয়ে আজও সরগরম পেজ-থ্রির পাতা।

310

ঐশ্বর্যর কথা বলতে গেলেই সবার প্রথমে আসে তার সৌন্দর্যের কথা। অভিনেত্রী রূপের জৌলুসে মুগ্ধ হাজারো হাজারো পুরুষ। মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ঐশ্বর্য। আর সেই সময়টাতে যেন অনেক বেশি গর্জিয়াস ছিলেন রাই সুন্দরী।

410

এবার সামনে এল তাঁর একটা পুরোনো ছবি। সেখানে দেখা যাচ্ছে ঐশ্বর্যের সিঁথিতে সিঁদুর। অথচ সেই সময় কিন্তু রাই সুন্দরীর বিয়েই হয়নি। তাহলে কি পুরোনো কোনও সম্পর্কে থাকার সময় সিঁদুর পরেছিলেন তিনি?

510

বিয়ের পর সিঁথিতে অভিষেকের নামের সিঁদুর পড়েন ঐশ্বর্য রাই। কিন্তু সম্প্রতি এই ছবি সামনে এসেছে যেখানে বিয়ের আগের সময়ের ঐশ্বর্যকে দেখা যাচ্ছে। তাও আবার সিঁথিতে সিঁদুর পরা অবস্থায়। 

610

পুরোনো এই ছবি বর্তমানে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। সকলেরই মনে প্রশ্ন জগতে শুরু করেছে যে বিয়ের আগে কেন সিঁদুর পরতেন অভিনেত্রী? কার নামের সিঁদুর পড়েছিলেন তিনি ছবিতে।

710

ছবিতে শুধুমাত্র ঐশ্বর্য রাই নয়, সাথে দেখা গিয়েছে একাধিক বলি সেলিব্রিটিকে। রানী মুখার্জী, করণ জোহর থেকে ফারহান আখতারকেও দেখা যাচ্ছে। একই ফ্রেমে এই চার সেলিব্রিটির ছবি এমনিতেই বিরল তবে ছবিতে ঐশ্বর্যের সিঁথিতে থাকা সিঁদুর নানা জল্পনার সৃষ্টি করেছে। কেন ঐশ্বর্যের সিঁথিতে সিঁদুর রয়েছে? এই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তাহলে কি পুরোনো কোনও সম্পর্কের খাতিরে এই সিঁদুর পরতেন ঐশ্বর্য? সেই সম্পর্কের কথা আদৌ কি অভিষেক জানেন ? প্রশ্ন উঠছে।

810

সত্যিই কি তবে ২০০৭ সালে অভিষেককে বিয়ের আগেও বিবাহিত ছিলেন অভিনেত্রী? প্রশ্নটা উঠছে কারণ ছবিটি ২০০১ সালের অর্থাৎ অভিষেকের সঙ্গে বিয়ের ৬ বছর আগের ছবি। তবে সেই সময় মোটেও বিবাহিত ছিলেন না ঐশ্বর্য। ফারাহ খান এই ছবিটি শেয়ার করেন। সাথে জানান কি উপলক্ষে ছবিটি শেয়ার করেছেন তিনি। সেখানেই বেরিয়ে আসে আসল তথ্য।

910

বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান। ২০০১ সালে তিনি নিজের নতুন বাড়ি কিনেছিলেন। আর সেই উপলক্ষেই পার্টি করছিলেন বলিউডের বড় বড় সেলিব্রিটিদের নিয়ে। কিন্তু তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে সিঁথিতে সিঁদুর কেন? 

1010


সেই সময় দেবদাস ছবির জন্য শুটিং চলছিল। শাহরুখ খান ও ঐশ্বর্য রাইয়ের আইকনিক ছবি দেবদাসের শুটিংয়ের জন্যই সিঁদুর পড়েছিলেন ঐশ্বর্য। সেই সিদুঁরটাই মুছতে ভুলে গিয়েছিলেন তিনি। তাই ছবিতে সিঁথিতে সিঁদুর নিয়ে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
Recommended image2
Bajaj Pulsar: ১৫,০০০ টাকার বেশি সাশ্রয়? বাজাজ পালসারে এবার হ্যাটট্রিক অফার
Recommended image3
Tata Tigor: মাত্র ৫.৪৯ লক্ষ টাকায় ২৮ কিমি মাইলেজ এবং ৪১৯ লিটার বুট স্পেস সহ বাজার কাঁপানো টাটা টিগোর
Recommended image4
Samsung Galaxy S24: স্যামসাংপ্রেমীদের জন্য জ্যাকপট অফার! ৩৮,০০০ টাকা পর্যন্ত ছাড়?
Recommended image5
Sennheiser HDB 630: সেনহাইজারের ধামাকা অফার! হেডফোনের সঙ্গে ১৩,০০০ টাকার ইয়ারবাড একদম ফ্রি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved