Gurindervir Singh: ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে, মাত্র ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন গুরিন্দরবীর সিং। সেইসঙ্গে, তিনিই হলেন প্রথম ভারতীয় অ্যাথলিট, যিনি ১০.১০ সেকেন্ডের চেয়ে কম সময়ে এই বিধ্বংসী দৌড় শেষ করেন। আর এই অসাধারণ পারফরম্যান্সের মধ্য দিয়েই তিনি আসন্ন গ্লাসগো কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করলেন।

Gurindervir Singh: ভারতবর্ষের দ্রুততম মানুষ গড়লেন নয়া রেকর্ড (gurindervir singh national record)। ঝাড়খণ্ডের রাঁচির মোরাবাদি বীরসা মুন্ডা স্টেডিয়ামে শনিবার, ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে একটি স্মরণীয় দিন। কারণ, ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় ইতিহাস গড়লেন পাঞ্জাবের গুরিবন্দবীর সিং (gurindervir singh 100m)। নিঃসন্দেহে নয়া মাইলফলক। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভারতবর্ষের দ্রুততম মানুষ তিনিই

১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে, মাত্র ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন গুরিন্দরবীর সিং। সেইসঙ্গে, তিনিই হলেন প্রথম ভারতীয় অ্যাথলিট তথা দৌড়বিদ, যিনি ১০.১০ সেকেন্ডের চেয়ে কম সময়ে এই বিধ্বংসী দৌড় শেষ করেন। 

Scroll to load tweet…

আর এই অসাধারণ পারফরম্যান্সের মধ্য দিয়েই তিনি আসন্ন গ্লাসগো কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করলেন। শনিবার ফাইনালে, অনিমেষ কুজুর ১০০ মিটার দৌড় শেষ করতে সময় নেন ১০.২০ সেকেন্ড। তাঁকে কার্যত, পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নেন গুরিন্দরবীর। প্রণব প্রমোদ ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। 

মাত্র ১০.০৯ সেকেন্ডে নয়া জাতীয় রেকর্ড গুরিন্দরবীর সিং-এর

জয়ের পর গুরিন্দরবীর জানান, “এই প্রতিদ্বন্দ্বিতা আদতে দারুণ এবং খেলাধুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আগে সবাই ভাবত যে, শুধু আমিই শুধু জোরে দৌড়াতে পারি। কিন্তু এখন আমাকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ আছে।” 

তবে নিঃসন্দেহে ভারতবর্ষের দ্রুততম মানুষ তিনিই এবং গড়লেন নয়া রেকর্ড। ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে, সময় নিলেন মাত্র ১০.০৯ সেকেন্ড। নয়া জাতীয় রেকর্ড গুরিন্দরবীরের ঝুলিতে। তিনিই হলেন প্রথম ভারতীয় অ্যাথলিট, যিনি ১০.১০ সেকেন্ডের থেকেও কম সময়ে এই অনবদ্য দৌড়টি শেষ করেন। এবার গুরিন্দরবীর সিং-এর লক্ষ্য সগো কমনওয়েলথ গেমস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।