Spain vs Portugal: চলতি বিশ্বকাপে রাউন্ড অফ ১৬-এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় সময় সোমবার রাতে, ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল বনাম স্পেন (Spain vs Portugal)। সেই ম্যাচেই ১-০ গোলে জয় ছিনিয়ে নিল স্পেন। মিকেল মেরিনোর একমাত্র গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা।
Spain vs Portugal: চলতি বিশ্বকাপে রাউন্ড অফ ১৬-এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় সময় সোমবার রাতে, ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল বনাম স্পেন (Spain vs Portugal)। সেই ম্যাচেই ১-০ গোলে জয় ছিনিয়ে নিল স্পেন। মিকেল মেরিনোর একমাত্র গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। পরিবর্ত হিসেবে নেমে একমাত্র জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো। কার্যত, সুপার সাব হয়ে গেলেন তিনি (Spain vs Portugal score)।

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

যদিও ম্যাচের ৩ মিনিটেই আক্রমণ তুলে আনে স্পেন। বক্সের বাইরে থেকে মিকেল ওয়ায়ারজাবালের বাঁ পায়ের শটটি সেভ করেন পর্তুগাল গোলকিপার দিয়োগো কোস্তা।এরপর আবার ৭ মিনিটে, পাল্টা অ্যাটাকে উঠে আসে পর্তুগিজরা। জোয়াও ক্যানসেলোর শট অনেকটা বাইরে দিয়ে চলে যায়। ৮ মিনিটের মাথায় ফের মিস করেন মিকেল ওয়ায়ারজাবাল। খেলার ১২ মিনিটে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শট রুখে দেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন। বলা যেতে পারে, স্পেন এবং পর্তুগাল দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণ জারি রেখেছিল। ভালো ফুটবল।

ম্যাচের ১৬ মিনিটে, লামিনে ইয়ামালের শট রুখে দেন পর্তুগিজ গোলকিপার। অন্যদিকে, স্পেনের ফরোয়ার্ড অ্যালেক্স বােনার শটও সেভ করেন তিনি। ৩৭ মিনিটের মাথায়, পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের হেডার তালুবন্দি করেন স্পেনের গোলকিপার। তার কয়েক মুহূর্তে বাদে ফের রোনাল্ডোর রুখে দেন তিনি। পাশাপাশি রদ্রির শট অনেকটা উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।

ম্যাচের একমাত্র গোলটি করলেন মিকেল মেরিনো
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে স্প্যানিশ আর্মাডারা। উল্টোদিকে দাঁড়িয়ে, চোটের কারণে মাঠ ছাড়েন পর্তুগালের নুনো মেন্ডেস। তাঁর পরিবর্তে মাঠে নামেন নেলসন সেমেডো। খেলার ৬১ মিনিটে, পেদ্রির শট অনেকটা উপর দিয়ে উড়ে বাইরে চলে যায়। ৬৫ মিনিটের মাথায়, অ্যালেক্স বােনার শট রুখে দেন কোস্তা। ম্যাচের ৭৩ মিনিটে, লামিনে ইয়ামালের শট সেভ করেন পর্তুগিজ গোলকিপার। ম্যাচের ৭৭ মিনিটে, পেদ্রির থ্রু বল পেয়ে ডান পায়ে জোরালো শট নেন ফেরান টোরেস।

কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।৭৬ মিনিটের মাথায় সুযোগ নষ্ট হয় পর্তুগালের। মিস করেন ব্রুনো ফার্নান্দেজ। খেলার ৮৩ মিনিটে, পরিবর্তন আসে পর্তুগাল দলে। পেদ্রো নেটোর জায়গায় নামেন ফ্রান্সিসকো কনসিকাও এবং ভিটিনহার জায়গায় বার্নার্ডো সিলভা। অন্যদিকে, পেদ্রির পরিবর্তে আসেন ফ্যাবিয়ান রুইজ এবং দানি অলমোর পরিবর্তে মাঠে নামেন মিকেল মেরিনো। খেলার ৮৯ মিনিটে, বাজে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন বার্নার্ডো সিলভা।

স্বপ্নভঙ্গ রোনাল্ডোর
তখনও অবধি ম্যাচে কোনও গোল আসেনি। শেষপর্যন্ত, খেলার ৯১ মিনিটে, ফেরান টোরেসের থ্রু বল থেকে বাঁ পায়ের জোরালো শটে বলকে জালে জড়িয়ে দেন মিকেল মেরিনো। এটিই খেলার একমাত্র গোল। এরপর পর্তুগাল চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি। শেষ অবধি পর্তুগালের বিরুদ্ধে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল স্পেন। অন্যদিকে, চোখের জলে মাঠ ছাড়লেন রোনাল্ডো।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
