Instagram Ads: কোনও বিষয়ে আলাপ-আলোচনার পরেই হঠাৎ যদি ইনস্টাগ্রাম অ্যাপ খোলেন এবং সেই একই জিনিসের বিজ্ঞাপন দেখতে পান তাহলে কি ইনস্টাগ্রাম আপনার কথা শুনতে পায়? আসুন জেনে নেওয়া যাক।
Social Media Ads: আপনি ঘরে বসে যা কথা বলছেন পরক্ষণেই সেটা কোনওরকম সোশ্যাল মিডিয়া সাইট বা অ্যাপ যেমন ইনস্টাগ্রাম ওয়ালে ঢুকে দেখছেন, ওটাই আপনার সামনে ভেসে আসছে, তাহলে কি আপনার মোবাইল আপনার কথা শুনতে পারছে? না, ইনস্টাগ্রাম আপনার কথা শোনে না। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই ধারণাকে ভিত্তিহীন বলে জানিয়েছেন যে, অ্যাপটি ব্যবহারকারীর মাইক্রোফোন ব্যবহার করে কথা শুনে বিজ্ঞাপন দেখায়। এর কারণ হল, ইনস্টাগ্রাম আপনার আগ্রহ ও কার্যকলাপের উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার ডেটা ব্যবহার করে। যেমন আপনি কী সার্চ করেন, কী দেখেন বা কোন পোস্টে লাইক দেন। এই ডেটা থেকে আপনার আগ্রহের বিষয়গুলো চিহ্নিত করে সেই অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করা হয়।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
- ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে- যেমন আপনি কোন ধরনের পোস্ট দেখেন, কাদের প্রোফাইল দেখেন এবং কী সার্চ করেন।
- আগ্রহের প্রতিফলন: আপনি যখন আপনার বন্ধুদের সঙ্গে কোনও নির্দিষ্ট বিষয় (যেমন একটি ব্র্যান্ডের পোশাক বা একটি নির্দিষ্ট গন্তব্য) নিয়ে আলোচনা করেন, তখন সেই নির্দিষ্ট বিষয়গুলি প্রায়শই আপনার ব্রাউজিং বা লাইক করা পোস্টগুলোর সাথে সম্পর্কিত হতে পারে।
- কাকতালীয় ঘটনা: এই দু'টি কারণ একত্রিত হয়ে এমন একটি ধারণা তৈরি করে যে, ইনস্টাগ্রাম আপনার কথা শুনেছে। কিন্তু আসলে এটি আপনার পূর্ববর্তী কার্যকলাপের ভিত্তিতে আপনার আগ্রহগুলি চিহ্নিত করে এবং সেই অনুযায়ী বিজ্ঞাপন দেখায়।
অ্যাডাম মোসেরির বক্তব্য-
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি নিশ্চিত করেছেন যে, অ্যাপটি ব্যবহারকারীর মাইক্রোফোন ব্যবহার করে না এবং তার মতে, এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও অনেকেই সে কথা মানতে নারাজ। কারণ, কোনও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করার পরের মুহূর্তেই সে সংক্রান্ত বিজ্ঞাপন দেখতে পাওয়া নেহাতই কাকতালীয় ঘটনা হতে পারে না। কোনও কারণেই সবসময় এই ঘটনা দেখা যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


