মায়াঙ্ক আগরওয়ালের অন্তর্ভুক্তিতে আইসিসি-র অনুমতি, দেখুন স্পোর্টস টুডে

  • খেলার দুনিয়ার টুকরো খবর
  • ক্রিকেট বিশ্বকাপ থেকে ফুটবল, কোপা আমেরিকা
  • ভারতের হার তো কোপা আমেরিকা
  • খেলার দুনিয়ার টুকরো খবর, দেখুন স্পোর্টস টুডে

Share this Video

বিশ্বকাপে এখন পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা দলগুলির বিদায়ের পালা। এরা প্রত্যেকেই এখন নিয়ম রক্ষার ম্যাচ খেলছে। সোমবার শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটাও এমনই ছিল। এই ম্যাচে অবশ্য জ্বলে উঠলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। তারা তিনশ-রও বেশি রানের টার্গেট খাড়া করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সামনে। অথচ এই ম্যাচের আগে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ছিল ফর্মহীন। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্য শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষপর্যন্ত শ্রীলঙ্কা ২৩ রানে ম্যাচটি জেতে। এদিকে, মায়াঙ্ক আগরওয়ালের অন্তর্ভুক্তি-তে অনুমোদন দিয়েছে আইসিসি। বিজয় শঙ্কর পায়ের পাতায় চোট পাওয়ায় ময়াঙ্ককে ভারতীয় দলে নেওয়া হয়েছে। 

Related Video