পুলিশকে ১০০ মিটার নিয়ে গেল পার্কসার্কাসের বাইকবাজ, দেখুন সেই ভিডিও

  • এ এক উলাটপুরাণ
  • অপরাধ দমনে নেমে নিগ্রহের শিকার হল পুলিশই
  • তপন ওরাও নিগ্রহের ঘটনা এখন ভাইরাল

Share this Video

পুলিশের কাজ নিগ্রহ রোখা। কিন্তু এ এক উলাটপুরাণ। অপরাধ দমনে নেমে নিগ্রহের শিকার হল পুলিশই। 

ঘটনা গত সোমবার রাতের। সারা শহর জুড়েই বাইকবাজদের ওপর নাকাতল্লাশি চালাচ্ছিল কড়েয়া থানা ও ইস্ট ট্রাফিক গার্ডের ট্রাফিক পুলিশেরা। তল্লাশি চলছিল বেকবাগানের কোয়েস্ট মলের কাছেও। উদ্দেশ্য একটাই হেলমেটবিহীন দামাল বাইকবাজদের ধরা, কাগজপত্র যাচাই। এই সময়েই ট্রাফিক গার্ড তপন ওরাও লক্ষ্য করেন উল্টো দিক থেকে ঝড়ের গতিতে ছুটে আসছেন এক বাইকবাজ। তাকে ধরতে উদ্যত হন তপনবাবু। কিন্তু বিপদের গন্ধ বুঝে থামা তো দূরে থাক গতি আরও বাড়িয়ে দেয় ওই বীরপুঙ্‌গব। তাপসবাবু বাইকটি থামাতে গেলে তাঁর হাত আটকে যায় বাইকের পিছনের হাতলে। এই অবস্থায় তাঁকে টেনে নিয়ে যেতে থাকে ওই বাইকার। প্রায় ১০০ মিটার মাটিতে ঘষতে ঘষতে এগোন তপন ওড়াও। তারপরে ক্ষতবিক্ষত দেহটা মাটিতেই লুটিয়ে পড়ে। এর পরে তপনবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা। তাঁকে দেখতে যান নগরপালও। অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে। 

Related Video