নিয়মিত গাড়ির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। গাড়ি সুস্থ রাখতে এবং ঠিকমতো চালাতে সাহায্য করবে এই টিপসগুলো।
আপনার গাড়ির টায়ারে কোনও সমস্যা আছে কি না তা দেখে নিন। সঠিক মাত্রায় হাওয়া আছে কি না তা চেক করুন। স্পেয়ার টায়ারটি দেখতেও ভুলবেন না।
গাড়ির ব্যাটারিতে মরচে বা অন্য কোনও ক্ষতি হয়েছে কি না তা চেক করুন। ব্যাটারিতে ক্যাপ থাকলে সেগুলো খুলে ভেতরের ফ্লুইড লেভেল দেখে নিন।
ব্রেক পরীক্ষার জন্য কোনও পেশাদার মেকানিককে দেখান। তারা আপনার ব্রেক প্যাড এবং রোটর পরীক্ষা করে দেখবেন যে সেগুলো সঠিক অবস্থায় আছে কি না।
জল মেশানো পরিষ্কার কাপড় দিয়ে ওয়াইপার ব্লেড মুছে নিন। মাঝেমধ্যে ওয়াইপারের স্ক্রু চেক করা দরকার। দরকার হলে ব্লেড বদলে ফেলুন।
ইঞ্জিন অয়েল, ব্রেক ফ্লুইড, কুল্যান্ট এবং উইন্ডশিল্ড ওয়াইপার ফ্লুইডের মতো জরুরি জিনিসগুলো নজরে রাখুন। প্রয়োজনে সেগুলো আবার ভরে নিন।
Petrol Price Today: আপনার শহরে আজ পেট্রোল ও ডিজেলের দাম কত?
আপনার শহরে শুক্রবার পেট্রোল এবং ডিজেলের দাম কত?
আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের জন্য কীভাবে আবেদন করবেন?