টমেটো গাছের পোকা তাড়ানোর জন্য অনেক জৈব উপায় আছে। রাসায়নিক ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতেই গাছের যত্ন নেওয়া সম্ভব। আসুন জেনে নিই কী কী করতে হবে।
Lifestyle May 28 2026
Author: Moumita Poddar Image Credits:Getty
Bangla
নিম তেল-রসুন-লঙ্কার মিশ্রণ
সাদা মাছি বা পাতার রস শুষে নেওয়া পোকা তাড়াতে এই মিশ্রণ খুব কার্যকর। ১ লিটার জলে ৫ মিলি নিম তেল, রসুন-কাঁচালঙ্কার রস আর সাবান জল মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করুন।
Image credits: Getty
Bangla
হলুদ স্টিকি ট্র্যাপের ব্যবহার
বাগানে উড়ে বেড়ানো সাদা মাছি ও অন্যান্য পোকাদের আকর্ষণ করে মারতে হলুদ স্টিকি ট্র্যাপ (Yellow Sticky Traps) ব্যবহার করুন। গাছের সমান উচ্চতায় এগুলি লাগিয়ে দিন।
Image credits: Getty
Bangla
সহযোগী ফসল হিসেবে গাঁদা ফুল
টমেটো গাছের মাঝে মাঝে গাঁদা ফুল গাছ লাগান। এটি শিকড় নষ্টকারী নেমাটোড বা কৃমি দূর করে। এছাড়া গাঁদার তীব্র গন্ধে অনেক ক্ষতিকারক পোকা দূরে থাকে।
Image credits: Getty
Bangla
গাছের পাতা ছেঁটে দিন
মাটি থেকে রোগ ও পোকা যাতে পাতায় না ছড়ায়, তার জন্য ব্যবস্থা নিন। টমেটো গাছের গোড়া থেকে এক ফুট পর্যন্ত সমস্ত পাতা এবং মাটির সঙ্গে লেগে থাকা ডালপালা ছেঁটে ফেলুন।
Image credits: Getty
Bangla
সিউডোমোনাস দিয়ে জৈব নিয়ন্ত্রণ
গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সিউডোমোনাস ব্যবহার করুন। প্রতি লিটার জলে ২০ গ্রাম সিউডোমোনাস মিশিয়ে ১৫ দিন অন্তর গাছের গোড়ায় ঢালুন ও পাতায় স্প্রে করুন।
Image credits: Getty
Bangla
ফেরোমোন ফাঁদ
ফলের মাছি টমেটো ফুটো করে নষ্ট করে দেয়। এদের নিয়ন্ত্রণ করতে বাগানে ফেরোমোন ট্র্যাপ (Pheromone traps) ব্যবহার করুন। এছাড়া গুড় ও পাকা ফলের মিশ্রণ দিয়ে তৈরি বিষটোপও ব্যবহার করতে পারেন।
Image credits: Getty
Bangla
ছাই ও হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন
টমেটোর পাতা কোঁকড়ানো রোগ ছড়ায় এমন পোকা তাড়াতে এই ঘরোয়া টোটকা খুব কার্যকর। খুব ভোরে শিশির থাকা অবস্থায় পাতায় হালকা করে উনানের ছাই আর হলুদ গুঁড়ো মিশিয়ে ছড়িয়ে দিন।
Image credits: Getty
Bangla
জল দেওয়ার সঠিক নিয়ম
গাছের ওপর থেকে বা পাতা ভিজিয়ে জল দিলে ছত্রাকের সংক্রমণ বাড়ে এবং পোকার উপদ্রবও বাড়তে পারে। তাই সব সময় চেষ্টা করুন গাছের গোড়ায় জল দেওয়ার।
Image credits: Getty
Bangla
একই জায়গায় বারবার চাষ নয়
একই জমিতে পরপর টমেটো, বেগুন বা ওই জাতীয় অন্য সবজি চাষ করবেন না। এতে মাটিতে ওই ফসলের ক্ষতিকারক পোকার সংখ্যা বেড়ে যায়। তাই সবসময় ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করুন।