মানসিক চাপ ও উদ্বেগ আজকাল আমাদের জীবনের অঙ্গ। তবে রোজকার ডায়েটে ৬টি খাবার রাখলে তা আপনার মনকে শান্ত করতে দারুণ কাজ করবে।
ডার্ক চকোলেটে থাকা ফ্ল্যাভোনল, ট্রিপটোফ্যান এবং ম্যাগনেশিয়াম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় ও মানসিক চাপ কমায়।
স্যামন, সার্ডিন, ম্যাকেরেল ও টুনার মতো মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (EPA, DHA) এবং ভিটামিন ডি থাকে, যা স্ট্রেস কমায়।
গ্রিন টি-তে এল-থেনাইন নামক অ্যামিনো অ্যাসিড রয়েছে। এটি মস্তিষ্কে গাউবা (GABA), ডোপামিন ও সেরোটোনিন হরমোনের মাত্রা বাড়ায়।
নিয়মিত দই খেলে পেটের অন্ত্র ভালো থাকে। এটি সরাসরি মেজাজ নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ সহ্য করার ক্ষমতা বাড়ায়।
সবুজ শাকসবজিতে প্রচুর ম্যাগনেশিয়াম থাকে। এটি কর্টিসল (স্ট্রেস হরমোন) কমাতে ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।
ডিমে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ডি এবং ট্রিপটোফ্যান থাকে। এই উপাদানগুলি উদ্বেগ কমাতে দারুণ কাজ করে।
চোখের জ্যোতি বাড়াতে রোজ পাতে রাখুন এই ৬টি খাবার
Curd Storage: ফ্রিজ ছাড়াই দই ভালো রাখার উপায় জানেন? কীভাবে করবেন?
Tomato Farming: মাটিতে শুধু এই একটি জিনিস মেশান, থোকা থোকা টমেটো?
Winter Care: শীতে কম্বল থেকে দুর্গন্ধ রোধ করবেন কীভাবে?