ওজন কমানোর জন্য সকালের রুটিন খুব গুরুত্বপূর্ণ। দ্রুত মেদ ঝরাতে রোজ সকালে এই ৬টি পানীয়ের ওপর ভরসা রাখতে পারেন।
গ্রিন টি-তে ক্যাফেইন এবং ক্যাটেচিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদানগুলো শরীরের অতিরিক্ত চর্বি দ্রুত গলাতে সাহায্য করে।
ক্যালোরির পরিমাণ ব্ল্যাক কফিতে একেবারেই কম থাকে। সকালে এক কাপ ব্ল্যাক কফি খেলে বারবার খিদে পাওয়ার প্রবণতা কমে যায়।
জিরে ভেজানো জল হজমশক্তি বাড়াতে দারুণ কাজ করে। এছাড়া পেট ফাঁপা বা গ্যাস অম্বলের সমস্যা কমাতেও এটি বেশ উপকারী।
লেবু জল শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। সকালে হালকা গরম জলে লেবু মিশিয়ে খেলে হজম প্রক্রিয়াও অনেক উন্নত হয়।
দারুচিনি ভেজানো জল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি এটি অতিরিক্ত খিদে কমাতেও সাহায্য করে।
আদা ফোটানো জল খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এটি মেটাবলিজম বা বিপাকীয় হার বাড়িয়ে দ্রুত ওজন কমাতে সাহায্য করে।
Weight Loss Drinks: ওজন কমাতে সকালে খালি পেটে খাবেন যে ৬টি পানীয়
Blouse Designs: পুজোর আগে ট্রাই করুন এই কয়েকটা ট্রেন্ডি ব্লাউজ ডিজাইন
ভারী ডিজাইনের কানের দুল, এগুলো পরলে সকলের নজর থাকবে আপনার উপর
Green Beads Long Haram: শাড়ির সাজে আপনার সৌন্দর্য দ্বিগুণ করবে এই পান্নার হার