আজকাল বাজারে ড্রাগন ফল প্রায়ই চোখে পড়ে। দেখতে দারুণ এই ফলের স্বাস্থ্য উপকারিতাগুলো আপনার অবশ্যই জানা উচিত। এড়িয়ে যাবেন না।
ড্রাগন ফল পুষ্টিতে ভরপুর কিন্তু এতে ক্যালরি খুব কম। এই ফলে প্রচুর ফাইবার, ভিটামিন সি এবং প্রয়োজনীয় খনিজ পদার্থ থাকে।
ড্রাগন ফলে প্রি-বায়োটিক ফাইবার রয়েছে। এটি অন্ত্রে থাকা ভাল ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে। ফলে হজম প্রক্রিয়া মসৃণ হয়।
এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই ড্রাগন ফল খেলে শরীর যে কোনও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি পায়।
ড্রাগন ফলে ফ্ল্যাভোনয়েড এবং বিটালাইনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদানগুলো শরীরের প্রদাহ এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
এই ফলের ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি স্বাস্থ্যকর ফল।
ড্রাগন ফলের ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এর ফলে ত্বক স্বাস্থ্যকর ও তরুণ থাকে, জেল্লা বাড়ে।
মুখ পাতলা? ভরাট দেখাবে মুখ, পারফেক্ট শেপের জন্য রইল ৭টি খোঁপার স্টাইল
Cardamom Water: খালি পেটে এলাচ ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন, জানুন কারণ
গোলাপী হাতেই ফুটবে ফুল! পরুন ৫ ধরনের বোগেনভিলিয়া চুড়ি
রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোধ করতে পারে এই ৮টি খাবার, ডায়েটে রাখুন আজই