প্রতিদিন কারি পাতা খেলে শরীরে অনেক উপকার হয়। কী কী ভালো হতে পারে আপনার? আসুন, দেখে নেওয়া যাক।
কারি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমায়। ফলে শরীরের কোষ সুরক্ষিত থাকে।
পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে কারি পাতা খুব উপকারী। প্রতিদিন এটি খেলে হজমশক্তি ভালো হয়।
কারি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে। এই দুটি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
প্রতিদিন কারি পাতা খেলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। এর ফলে রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে।
কারি পাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট চোখের জন্য খুব উপকারী। এটি নিয়মিত খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে।
কারি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। এই উপাদান ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং জেল্লা বাড়াতে সাহায্য করে।
কারি পাতায় প্রচুর ভিটামিন, মিনারেল এবং আয়রন থাকে। এই সব পুষ্টিগুণ চুল পড়া কমাতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।
Baby Anklets: মেয়ে বাচ্চাদের জন্য রুপোর পায়েলের ৭টি লেটেস্ট ডিজাইন!
Papaya Benefits: মহিলারা পেঁপে খেলে পাবেন ৭টি দারুণ উপকার, জানতেন?
Herbal Tea: সকালে ঘুম থেকে উঠে কোন ৭ ভেষজ চায়ে চুমুক দেবেন? জানুন
মাত্র ৫ গ্রাম সোনাতেই সুন্দর মঙ্গলসূত্রের ডিজাইন, একঝলকে দেখে নিন