Bangla

মশা তাড়ানোর উপায়

বর্ষাকালে মশার উপদ্রব বাড়ে। এই সময়ে মশা তাড়ানোর জন্য বাড়িতে কয়েকটি জরুরি পদক্ষেপ নিতে পারেন। জেনে নিন তেমনই কিছু সহজ টিপস।
Bangla

জল জমতে দেবেন না

বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দেবেন না। কারণ, জমা জলেই মশা ডিম পেড়ে বংশবৃদ্ধি করে। এটি মশা প্রতিরোধের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ।
Image credits: Getty
Bangla

দরজা-জানলা বন্ধ রাখুন

ভোরবেলা এবং সন্ধ্যার সময় মশার উপদ্রব সবচেয়ে বেশি থাকে। তাই এই দুই সময়ে বাড়ির দরজা ও জানলা অবশ্যই বন্ধ রাখার চেষ্টা করুন।
Image credits: Getty
Bangla

কর্পূর জ্বালান

প্রতিদিন সন্ধ্যায়কর্পূর জ্বেলে রাখলে মশা দূর হয়। কর্পূরের তীব্র গন্ধ মশারা একেবারেই সহ্য করতে পারে না এবং ঘর ছেড়ে পালায়।
Image credits: Getty
Bangla

বিশেষ গাছ লাগান

বাড়িতে তুলসী, রোজমেরি, ল্যাভেন্ডারের মতো গাছ লাগাতে পারেন। এই গাছগুলির তীব্র গন্ধ মশা তাড়াতে দারুণ সাহায্য করে।
Image credits: Getty
Bangla

বাতাস চলাচল জরুরি

বাড়ির ভেতরে যাতে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করে, সেই ব্যবস্থা রাখুন। কারণ খোলামেলা জায়গায় মশারা বেশিক্ষণ থাকতে পারে না।
Image credits: Getty
Bangla

এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন

নিম, ল্যাভেন্ডার, পুদিনা বা সিট্রোনেলার মতো এসেনশিয়াল অয়েল জলে মিশিয়ে ঘরে স্প্রে করতে পারেন। এর প্রাকৃতিক গন্ধে মশা দূরে থাকে।
Image credits: Getty

Weight Loss: ওজন কমাতে চান? ডায়েটে রাখুন এই ৬টি হাই-প্রোটিন খাবার

Flax Seeds: তিসির এই গুণগুলি জানলে অবাক হবেন, দূরে থাকবে বহু রোগ

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? ডায়েটে রাখুন এই ৭টি খাবার

Chia Seeds: রোজ সকালে চিয়া সিডের জল খেলে কী হয়? জানুন ৭টি উপকার