আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া দরকার। বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ফলগুলো অবশ্যই খান।
ডালিমে প্রচুর পরিমাণে পলিফেনল থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
কিউইতে প্রচুর ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।
কমলালেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে। এটি রোগ সংক্রমণ প্রতিরোধ করে এবং ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে।
আপেলে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি হজমশক্তি বাড়ায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভালো হজমের জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেঁপে খাওয়া খুবই উপকারী।
স্ট্রবেরিতে প্রচুর ভিটামিন সি থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ত্বকের স্বাস্থ্য উন্নত করতেও এটি খুব ভালো।
ব্লুবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই উপকারী একটি ফল।
Fennel Seeds: খাওয়ার পর মৌরি খেলে কী কী উপকার? জানুন ৬টি গুণ
Light Earrings: স্টাইল ও আরাম, ৭টি হালকা ওজনের কানের দুলের ডিজাইন
Monsoon Plants: বর্ষায় বাড়িতে সহজেই লাগাতে পারেন এই ৭টি গাছ
Breast Cancer: স্তন ক্যানসার প্রতিরোধে ডায়েটে রাখুন এই ৭টি খাবার