চালকুমড়োর তরকারি খেতে হয়তো অনেকেই মুখ বেঁকান। কিন্তু এর হালুয়া একবার খেলে জিভে স্বাদ লেগে থাকবে। এই হালুয়াকে 'কাশী হালুয়া'ও বলা হয়।
হালুয়া তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার পড়ে না। খুব কম জিনিস দিয়েই এটা বানানো যায়।
১ কাপ কোরানো চালকুমড়ো১ থেকে ২ কাপ চিনি৪ চামচ ঘিড্রাই ফ্রুটস/ফুড কালারএলাচ গুঁড়ো
প্রথমে চালকুমড়ো কুরিয়ে নিন। এরপর জল ঝরিয়ে নিয়ে প্যানে ঘি দিয়ে ভালো করে ভেজে নিন।
ভালো করে ভাজতে ভাজতে সোনালি রং ধরলে, তাতে ফুড কালার আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
চালকুমড়োর সঙ্গে চিনি ভালো করে মিশে গেলে, ঘি এবং কাজু-আমন্ড দিয়ে দিন। এক মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন।
ঘি ভালো করে হালুয়ার সঙ্গে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার গরম গরম পরিবেশন করুন।
Hot Water Side Effects: ওজন কমাতে সারা দিন গরম জল খাচ্ছেন? সাবধান!
Blouse Designs: শাড়িতে সুন্দরী হতে ব্লাউজের ব্যাক নেক ডিজাইন দেখুন
Healthy Habits: ঘুম সহ এই তিনটি অভ্যাস তৈরি করলে অনেক সমস্যা দূর হবে
Curd Storage: ফ্রিজ ছাড়া কীভাবে দই ভালো রাখবেন? রইল দারুণ টিপস