Bangla

অ্যালোভেরা এভাবে মাখলে ত্বকের জেল্লা দ্বিগুণ হবেই

অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য দারুণ উপকারী। এর সঙ্গে কয়েকটি সাধারণ উপাদান মিশিয়ে মুখে মাখলে ত্বকের নানা সমস্যা দূর হয়। পাশাপাশি মুখ উজ্জ্বল ও সুন্দর হয়ে ওঠে। 

Bangla

অ্যালোভেরা ও গোলাপ জল

অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে মুখে ফেস প্যাকের মতো লাগান। এই মিশ্রণ আপনার ত্বকে দারুণ জেল্লা এনে দেবে।

Image credits: Getty
Bangla

অ্যালোভেরা ও হলুদ

অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য হলুদ ভালো করে মিশিয়ে মুখে মাখুন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি কালো দাগ ও ব্রণের সমস্যা কমায়।

Image credits: Getty
Bangla

অ্যালোভেরা ও মধু

অ্যালোভেরা জেল নিয়ে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। এই প্যাক ব্যবহার করলে মুখের ব্রণ ও দাগ ছোপ দ্রুত কমে যায়।

Image credits: Getty
Bangla

অ্যালোভেরা ও লেবুর রস

অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য লেবুর রস ভালো করে মিশিয়ে মুখে মাখুন। নিয়মিত এটি ব্যবহার করলে ত্বকে খুব ভালো ফল পাবেন।

Image credits: Getty
Bangla

অ্যালোভেরা ও কলা

অ্যালোভেরা জেলের সঙ্গে একটি পাকা কলা ভালো করে চটকে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগালে আপনি পাবেন প্রাকৃতিক উজ্জ্বল ত্বক।

Image credits: Getty
Bangla

অ্যালোভেরা ও শসা

অ্যালোভেরা জেল ও শসার রস একসঙ্গে ভালো করে মিশিয়ে ছেঁকে নিন। এরপর তুলো দিয়ে সেটি মুখে লাগান। এতে ত্বক খুব নরম ও মোলায়েম হয়।

Image credits: Getty

Glowing Skin: উজ্জ্বল ত্বক চাইছেন? কফি দিয়েই হবে বাজিমাৎ

মাত্র ৬০ সেকেন্ডের এই ১০টি ছোট অভ্যাসে মন ভালো হবে নিমেষেই

Lightweight Necklace: হালকা ওজনের সোনার নেকলেস, দেখুন দারুণ কিছু ডিজাইন

Dark Chocolate Benefits: ডার্ক চকোলেটের ৬টি চমকে দেওয়া স্বাস্থ্যগুণ