টক দইতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং মাঝরাতে খিদে পাওয়ার সম্ভাবনা কমে যায়।
ডিমে ভরপুর প্রোটিন থাকে। এতে ক্যালোরি কম, তাই অনেকক্ষণ পেট ভরা থাকে এবং সহজে খিদে পায় না। রাতে একটা সিদ্ধ ডিম খেতেই পারেন।
ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি হজমশক্তি উন্নত করে এবং ওজন কমাতে দারুণভাবে সাহায্য করে। রাতে হালকা খিদে পেলে ওটস খেতে পারেন।
সবজির স্যুপ খুব সহজে হজম হয়। এটি শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন জোগানোর পাশাপাশি পেট ভরা রাখতেও সাহায্য করে।
রাতের স্ন্যাকস হিসেবে আপেল একটি খুব ভালো বিকল্প। এতে ফাইবার বেশি থাকায় খিদে নিয়ন্ত্রণে থাকে এবং মিষ্টি খাওয়ার ইচ্ছাও কমে।
কয়েকটি আমন্ড বাদাম খেলে শরীর স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন পায়। তবে খেয়াল রাখবেন, পরিমাণে যেন খুব বেশি না হয়ে যায়।
শসায় ক্যালোরি কম এবং জলের পরিমাণ খুব বেশি থাকে। তাই রাতের খিদে মেটাতে এটি একটি দারুণ স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।
Moringa Leaves: রোজ সজনে পাতা খেলে কী হয়? জানুন ৭টি দারুণ উপকার
ঘরে এল লক্ষ্মী? নামকরণ বা অন্নপ্রাশনে পরান এই ৬টি ডিজাইনের হাতফুল
Rice Water: চুলের যত্নে ভাতের ফ্যান, কীভাবে ব্যবহার করবেন? জানুন ঘরোয়া টোটকা
Gold Look Earrings: দেখতে পুরো সোনা! ১০০ টাকারও কমে মিলবে এই কানের দুল