Bangla

ঘন চুলের জন্য সেরা খাবার

চুল পড়ার সমস্যা এখন ঘরে ঘরে। তবে রোজকার ডায়েটে কিছু স্বাস্থ্যকর খাবার রাখলে চুল পড়া অনেকটাই কমে যায়।
Bangla

পনির

পনির চুলের স্বাস্থ্য রক্ষায় দারুণ কাজ করে। পনিরে থাকা পুষ্টিগুণ চুলের ডগা ফাটা রোধ করে। রোজকার ডায়েটে পনির রাখলে চুল ভেতর থেকে পুষ্টি পায়।

Image credits: stockPhoto
Bangla

ডিম

ডিমের কুসুমে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এই ফ্যাট চুলকে নরম করে তোলে। পাশাপাশি চুলে সুন্দর প্রাকৃতিক জেল্লা এনে দেয়।

Image credits: Getty
Bangla

ডাল

ডাল বা শস্যজাতীয় খাবারে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। রোজকার খাবারে ডাল রাখলে চুলের গোড়া অনেক বেশি মজবুত হয়। ফলে চুল পড়াও কমে।

Image credits: Asianet News
Bangla

টক দই

টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড স্ক্যাল্পের মরা কোষ ও অতিরিক্ত তেল সহজে দূর করে। স্ক্যাল্প পরিষ্কার থাকলে চুল পড়ার সমস্যাও দ্রুত কমে যায়।

Image credits: Getty
Bangla

চিকেন

চিকেন প্রোটিন এবং বি-ভিটামিনের দারুণ উৎস। এই পুষ্টিগুণ ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে। পাশাপাশি চুলের গোড়াকে শক্ত ও মজবুত করে তোলে।

Image credits: Our own
Bangla

কুমড়োর বীজ

কুমড়োর বীজে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপাদানগুলো স্ক্যাল্পে সঠিক পুষ্টি জোগায়। এর ফলে চুলের বৃদ্ধি দ্রুত হয়।

Image credits: Pixabay
Bangla

সয়াবিন

সয়াবিন অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই উপাদানগুলো চুলকে ভেতর থেকে মজবুত করে। নিয়মিত সয়াবিন খেলে চুল স্বাস্থ্যকর থাকে।

Image credits: Getty

Choker Designs: পুজোয় যে কোনও ড্রেসে গর্জিয়াস লুক দেবে এই চোকারগুলো

Sesame Seeds Benefits: রইল তিলের ৭টি চমকপ্রদ স্বাস্থ্যগুণ জেনে নিন

Weight Loss Drinks: ওজন কমাতে সাহায্য করবে এই ৬টি পানীয়

রোজ একটা করে ডিম খেলে শরীরের কী কী উপকার হয় জানেন?