১০০০ টাকার মধ্যে স্ত্রীকে উপহার দিন এই ৭টি সুন্দর রুপোর আংটি
মাত্র ১০০০ টাকার বাজেটে স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ৭টি দারুণ রুপোর আংটির খোঁজ রইল। এগুলো শুধু পকেট-বান্ধবই নয়, দেখতেও বেশ প্রিমিয়াম। আজই বেছে নিন আপনার পছন্দের ডিজাইন।
Lifestyle Sep 27 2026
Author: Parna Sengupta Image Credits:Pinterest
Bangla
সলিটেয়ার স্টোন রুপোর আংটি
এই আংটির ঠিক মাঝখানে থাকা সলিটেয়ার পাথরটি দারুণ প্রিমিয়াম ও রাজকীয় লুক দেয়। স্ত্রীকে উপহার দেওয়ার জন্য এটি সেরা পছন্দ হতে পারে।
Image credits: Pinterest
Bangla
মেটালিক সিলভার বাটারফ্লাই আংটি
গয়না সম্পর্কে খুব একটা ধারণা না থাকলেও চোখ বন্ধ করে এই বাটারফ্লাই ডিজাইনটি কিনতে পারেন। এর রুপোলি গড়ন আর জিরকোনিয়া পাথর একদম কম দামেই হিরের মতো চমক দেবে!
Image credits: Pinterest
Bangla
ক্রস ইনফিনিটি রুপোর আংটি
জমকালো ডিজাইনের চেয়ে ছিমছাম গয়না বেশি পছন্দ? এই ইনফিনিটি আংটিটি হাতে খুব সুন্দর একটা সোবার লুক দেয়। এর নিখুঁত পাথরের কাজ অফিস যাওয়ার পোশাকের সঙ্গে দারুণ মানাবে।
Image credits: Pinterest
Bangla
ওপেন স্টাইল রুপোর আংটি
সাধারণ গোল আংটির বদলে আজকালকার মেয়েদের প্রথম পছন্দ এই অ্যাডজাস্টেবল ওপেন স্টাইল আংটি। আপনার স্ত্রী যদি ফ্যাশন সচেতন হন, তবে এই মডার্ন উপহারটি তাঁর মন জয় করবেই।
Image credits: Pinterest
Bangla
ক্রাউন শেপ ওয়েভি আংটি
এই মুকুট আকৃতির ওয়েভি আংটিতে ঐতিহ্য আর আধুনিকতার দারুণ মিশেল রয়েছে। রোজকার ব্যবহারের জন্য না হলেও, উৎসব বা বিশেষ দিনে এটি পরলে একদম রানির মতো রাজকীয় লুক পাবেন।
Image credits: Pinterest
Bangla
লিফ প্যাটার্ন রুপোর আংটি
একটু অন্যরকম আর প্রাকৃতিক ডিজাইন খুঁজছেন? এই পাতার আকৃতির আংটিটি হাতে বেশ মডার্ন একটা লুক দেয়। সবার চেয়ে আলাদা ও কিউট কোনো উপহার দিতে চাইলে এটি বেছে নিতে পারেন।
Image credits: Pinterest
Bangla
হার্ট শেপ মেটালিক আংটি
ভালোবাসার প্রতীক হিসেবে হার্ট শেপ বা পানপাতার ডিজাইনের রুপোর আংটি সবসময়ই এভারগ্রিন। রোজকার ব্যবহার বা ক্যাজুয়াল আউটিংয়ের জন্য এই আংটিটি একদম পারফেক্ট।