ব্যস্ত জীবনে অনেকেই এখন অনিদ্রার শিকার। তবে বিনা খরচে শান্তিতে ঘুমোনোর একটা দারুণ উপায় আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন। আর তা হলো, ঘুমানোর আগে পা ধোয়া।
আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী, রাতে ঘুমাতে যাওয়ার আগে পা ধোয়া অত্যন্ত জরুরি। এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।
ঘুমানোর আগে ঠান্ডা জলে পা ধুলে শরীরের তাপমাত্রা কমে যায়। এটি মস্তিষ্ককে সংকেত দেয় যে এখন ঘুমানোর সময়। ফলে খুব দ্রুত গভীর ঘুম চলে আসে।
আমাদের পায়ে অনেক প্রেসার পয়েন্ট থাকে। পায়ে জল লাগলে সেই পয়েন্টগুলো সক্রিয় হয়ে ওঠে। এর ফলে সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ অনেকটাই কমে যায়।
সারাদিন জুতো বা চটি পরে থাকায় পায়ে ব্যাকটেরিয়া ও ঘামের গন্ধ জমে। পা ধুয়ে ঘুমালে বিছানার চাদর নোংরা হয় না এবং ত্বকের সংক্রমণও ছড়ায় না।
পা ধোয়ার পর নারকেল তেল দিয়ে মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। আয়ুর্বেদ মতে, এটি দৃষ্টিশক্তি বাড়াতে এবং শরীরের 'বাত' দোষ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
Travel Guide: অ্যাডভেঞ্চার চাইলে লাদাখ, শান্তি খুঁজলে তাওয়াং?
LED Bulb: সাধারণ বাল্ব নাকি এলইডি, আপনার বাড়ির জন্য কোনটি সেরা?
সকালে খালি পেটে জিরে জল খাচ্ছেন? জেনে নিন এর আসল গুণ
Gold Anklet Designs: আজকালকার মেয়েদের পছন্দের নূপুর, দেখুন ডিজাইন