Bangla

ব্লাড সুগার নিয়ন্ত্রণের ব্যায়াম

শুধু ডায়েট নয়, শরীরচর্চাও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। এখানে এমন ৮টি সহজ ব্যায়ামের কথা বলা হল যা আপনার সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।
Bangla

দ্রুত গতিতে হাঁটা

খাওয়ার পর ১৫ মিনিট দ্রুত গতিতে হাঁটলে সঙ্গে সঙ্গে সুগারের মাত্রা কমে। প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে।
Image credits: Getty
Bangla

রেজিস্ট্যান্স ট্রেনিং

ওয়েট লিফটিং-এর মতো ব্যায়াম পেশির শক্তি বাড়ায়। শরীরের বড় পেশিগুলো রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ শুষে নিয়ে তাকে শক্তিতে রূপান্তরিত করে।
Image credits: Getty
Bangla

সিঁড়ি দিয়ে ওঠানামা

সিঁড়ি ব্যবহার করা একটি সহজ কার্ডিও এক্সারসাইজ। এটি অল্প সময়ে হার্ট রেট বাড়িয়ে দেয় এবং দ্রুত সুগার লেভেল নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

সাঁতার

সাঁতার কাটলে গাঁটে বা জয়েন্টে কোনও চাপ পড়ে না, অথচ সারা শরীরের ব্যায়াম হয়। এটি দ্রুত ক্যালোরি ঝরায় এবং ব্লাড সুগার ও হার্টের স্বাস্থ্য দুটোই ভালো রাখে।
Image credits: Getty
Bangla

নাচ

নাচ মানসিক চাপ কমায় এবং শরীরকে তরতাজা করে তোলে। প্রতিদিন ২০-৩০ মিনিট নাচ করলে ক্যালোরি ঝরে এবং সুগার নিয়ন্ত্রণে থাকে।
Image credits: Getty
Bangla

যোগাসন

যোগাসন স্ট্রেস হরমোন কর্টিসোল কমাতে সাহায্য করে। এটি ইনসুলিনের কার্যকারিতা স্বাভাবিক করে এবং প্রাকৃতিক উপায়ে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করে।
Image credits: Getty
Bangla

সাইক্লিং

সাইকেল চালানো পা এবং থাইয়ের পেশি শক্তিশালী করার জন্য দারুণ ব্যায়াম। রোজ সাইকেল চালালে রক্ত সঞ্চালন ভালো হয় এবং শরীরে গ্লুকোজের ব্যবহার বাড়ে।
Image credits: Getty
Bangla

বডিওয়েট এক্সারসাইজ

স্কোয়াট, পুশ-আপের মতো সহজ ব্যায়াম পেশি বাড়াতে সাহায্য করে। কোনও যন্ত্রপাতি ছাড়াই বাড়িতে বসে এই ব্যায়ামগুলো করে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ানো যায়।
Image credits: Getty

লেটেস্ট কলার নেক ব্লাউজের ডিজাইন, নজর থাকবে আপনার দিকেই

Strawberry Benefits: স্ট্রবেরি খেলে কী কী উপকার হয়?

Banana Benefits: রোজ একটা করে কলা খাওয়ার উপকারিতা জানেন?

Strawberry Benefits: স্ট্রবেরি খেলে কী কী উপকার হয়? ৬টি দারুণ গুণ