কফি পান করলে কি ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। চলুন জেনে নেওয়া যাক আসল সত্যিটা কী।
চিকিৎসকরা বলছেন, কফি পান করলে সরাসরি ফ্যাটি লিভার সেরে যায় না। তবে এটি লিভারে ফাইব্রোসিস বা ক্ষত তৈরি হওয়া কমাতে সাহায্য করে।
কফি লিভারের ক্ষতি এবং ফাইব্রোসিস কমাতে সাহায্য করতে পারে। তবে এটিকে ফ্যাটি লিভারের একমাত্র সমাধান ভাবলে মারাত্মক ভুল হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্ল্যাক কফি তখনই সবচেয়ে ভাল কাজ করে যখন এর সঙ্গে ওজন কমানো, সঠিক খাদ্যাভ্যাস এবং সামগ্রিক জীবনযাত্রায় পরিবর্তন আনা হয়।
বিশেষজ্ঞদের মতে, কফি পান করলে লিভার ফাইব্রোসিসের ঝুঁকি ৩৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। শুধু তাই নয়, লিভার ক্যানসারের ঝুঁকিও প্রায় ৫০ শতাংশ কমে যায়।
প্রতিদিন ৪ থেকে ৬ কাপ ব্ল্যাক কফি পান করলে লিভার ফাইব্রোসিস কমাতে অনেকটাই সাহায্য হতে পারে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
একাধিক গবেষণা বলছে, নিয়মিত এবং পরিমিত পরিমাণে কফি পান করা লিভারের সার্বিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে।
কফি থেকে উপকার পেতে হলে চিনি, সিরাপ বা ক্রিমার যোগ না করে পান করাই ভাল। কফি ফ্যাটি লিভার (MASLD) প্রতিরোধ করে না, কিন্তু ফাইব্রোসিস কমাতে সাহায্য করে।
Rat Problem: বাড়িতে ইঁদুরের উপদ্রব? এই ৫টি বিষয় মাথায় রাখলেই কেল্লাফতে
রঙিন মীনাকারি চুড়ির ৭টি ডিজাইন, সব শাড়ির সঙ্গে হবে দারুণ ম্যাচিং
ব্রণ সারাতে পিম্পল প্যাচ কতটা কার্যকর? জেনে নিন জরুরি কিছু তথ্য
Jeera Water Benefits: খালি পেটে জিরে ভেজানো জল খাওয়ার উপকারিতা