খুব হালকা ওজনের সরু চেইনের উপর সারিবদ্ধভাবে বসানো সাবেকি সোনার পুঁতির ক্লাসিক নেকলেস। যে কোনও আউটফিটের সঙ্গেই এটা একটা মিনিমাল এবং স্টাইলিশ লুক দেয়।
Image credits: smas jewellery
Bangla
স্টোন দেওয়া চেইন নেকলেস...
সরু সোনার চেইনের মাঝে মাঝে পান্না ও রুবি বসানো, আর নিচে একটা সুন্দর হ্যাঙ্গিং লকেট দেওয়া এলিগ্যান্ট ডিজাইন। রোজকার ব্যবহার বা সাধারণ পার্টির জন্য এটা একেবারে পারফেক্ট।
Image credits: smas jewellery
Bangla
লক্ষ্মী কয়েন লেয়ারড নেকলেস...
তিন স্তরের সরু চেইনে সুন্দর লক্ষ্মী দেবীর কয়েন ঝোলানো ট্র্যাডিশনাল লেয়ারড নেকলেস। উৎসব বা বিশেষ অনুষ্ঠানে পরার জন্য এটা খুবই আকর্ষণীয়।
Image credits: smas jewellery
Bangla
মাল্টি-লেয়ার গণেশ মোটিফ নেকলেস...
পাঁচ স্তরের সরু চেইন, আর মাঝে সুন্দর গণেশ মূর্তি ও রঙিন পাথর দিয়ে সাজানো এই অপূর্ব টেম্পল নেকলেসটি নজর কাড়বে সবার।
Image credits: smas jewellery
Bangla
বিডস চেইন নেকলেস...
এটা একটা টু-লেয়ার নেকলেস। পুরোটাই পুঁতি দিয়ে ডিজাইন করা। গলায় পরলে খুব ক্লাসি লুক পাওয়া যায়।
Image credits: Kalyani Jewellers
Bangla
থ্রি-লেয়ার চেইন...
একরকম থ্রি-লেয়ার চেইন নেকলেস ডিজাইন। এই ধরনের ডিজাইন ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে দারুণ মানায়।