Bangla

সাধারণ কিছু ভুল

বাড়িতে কারি পাতার গাছ লাগিয়েছেন, কিন্তু ভালভাবে বাড়ছে না? কয়েকটি সাধারণ ভুল এড়িয়ে চললেই আপনার গাছও সবুজে ভরে উঠবে।

Bangla

সরাসরি কড়া রোদ

নার্সারি থেকে নতুন চারা কিনে এনেই কড়া রোদে রাখবেন না। প্রথমে কয়েকদিন হালকা ছায়া আছে এমন জায়গায় রাখুন। তারপর ধীরে ধীরে রোদে দিন।

Image credits: Getty
Bangla

জলনিকাশি ব্যবস্থা ও মাটি

কারি পাতা গাছের গোড়ায় জল জমলে শিকড় পচে যেতে পারে। তাই এমন মাটি ব্যবহার করুন যেখান থেকে জল সহজেই বেরিয়ে যায়। বেলে-দোঁআশ মাটি সবচেয়ে ভাল।

Image credits: Getty
Bangla

মাটিতে সারের অভাব

শুধু মাটি বা বালিতে চারা লাগালে গাছের বৃদ্ধি আটকে যাবে। মাটি তৈরির সময় গোবর সার বা কম্পোস্ট ভাল করে মিশিয়ে নিন। এতে গাছ দ্রুত বাড়বে।

Image credits: Getty
Bangla

অতিরিক্ত জল দেওয়া

কারি পাতা গাছে বেশি জল দেওয়া খুব ক্ষতিকর। মাটি ভেজা থাকলে জল দেবেন না। মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন।

Image credits: Getty
Bangla

সঠিক সার প্রয়োগ

অতিরিক্ত রাসায়নিক সার দিলে গাছ পুড়ে যেতে পারে। নিয়মিত জৈব সার দিন। খোল পচা জল গাছের জন্য খুব উপকারী।

Image credits: Getty
Bangla

শিকড়ের ক্ষতি

নার্সারি থেকে আনা চারার গোড়ার মাটি ফেলে দেবেন না। ওই মাটি-সমেত গাছ লাগান। গ্রো-ব্যাগ থেকে বের করার সময় খেয়াল রাখুন যেন শিকড়ের কোনও ক্ষতি না হয়।

Image credits: Getty
Bangla

পোকামাকড়ের আক্রমণ

কারি পাতা গাছে খুব তাড়াতাড়ি মিলিবাগ বা পাতার দাগ-ধরা রোগ হয়। শুরুতেই ব্যবস্থা না নিলে পুরো গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়মিত নজর রাখুন।

Image credits: Getty

Gold Earrings: ১ গ্রাম সোনার এই কানের দুলেই ফুটে উঠবে ট্র্যাডিশনাল লুক

সকালে ঘুম থেকে উঠে পান করুন এই ৭টি ভেষজ চা, শরীর থাকবে চাঙ্গা

Pineapple Benefits: আনারস খেলে পাবেন ৬টি দারুণ স্বাস্থ্য উপকারিতা

Immunity Foods: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ খান এই খাবার