বাজারে আজকাল অনেক ধরনের অ্যান্টি-এজিং টোনার পাওয়া যায়। কিন্তু সেগুলিতে থাকা রাসায়নিক পদার্থ সবার ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে।
জলের মধ্যে একটি গ্রিন টি ব্যাগ বা এক চামচ গ্রিন টি পাতা দিয়ে ৩ থেকে ৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর এটি পুরোপুরি ঠান্ডা হতে দিন।
ঠান্ডা হয়ে যাওয়া গ্রিন টি-র সঙ্গে সমপরিমাণ গোলাপ জল মেশান। এটি ত্বকের pH ভারসাম্য বজায় রাখে, ত্বক পরিষ্কার করে এবং সতেজ অনুভূতি দেয়।
একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল বা ২-৩ ফোঁটা ভিটামিন ই অয়েল মেশান। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
মিশ্রণটি একটি পরিষ্কার ও জীবাণুমুক্ত স্প্রে বোতলে ভরে নিন। টোনারটি তাজা রাখতে বোতলটি ফ্রিজে রাখুন। এতে কোনও প্রিজারভেটিভ নেই, তাই তাড়াতাড়ি ব্যবহার করে ফেলাই ভাল।
মুখ পরিষ্কার করার পর, টোনারটি হালকাভাবে স্প্রে করুন অথবা কটন প্যাডের সাহায্যে পুরো মুখ এবং গলায় লাগান। এটিকে আপনার স্কিনকেয়ার রুটিনের অংশ বানান।