মানুষের শরীর থেকে বর্জ্য বের করার অন্যতম প্রধান অঙ্গ হলো কিডনি। বিভিন্ন কারণে কিডনির স্বাস্থ্য খারাপ হতে পারে।
প্রস্রাবের রং গাঢ় হওয়া, বাদামি, গাঢ় হলুদ বা গোলাপি রঙের হয়ে যাওয়া কিডনি বিপদে থাকার সংকেত হতে পারে।
প্রস্রাবে রক্ত দেখা দেওয়াও কিডনি বিপদে থাকার অন্যতম বড় লক্ষণ হতে পারে।
প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবের বেগ আসলেও প্রস্রাব না হওয়াও নজরে রাখার মতো লক্ষণ।
কিডনির কাজ করার ক্ষমতা ধীর হয়ে গেলে পা, হাত, চোখের নিচে এবং মুখে ফোলা ভাব দেখা দিতে পারে। এমন লক্ষণ দেখলে ডাক্তারের পরামর্শ নিন।
কিডনি ফেইলিওর হলে শরীরের বর্জ্য এবং লবণ রক্তে জমা হতে থাকে। এর ফলে ত্বকে সমস্যা এবং চুলকানি হতে পারে।
ক্লান্তি এবং দুর্বলতার অনেক কারণ থাকতে পারে। কিন্তু কিডনি সংক্রান্ত সমস্যা থাকলেও ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে।
উপরে উল্লেখিত লক্ষণগুলো দেখা দিলে নিজেরা রোগ নির্ণয় করার চেষ্টা করবেন না। তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং রোগ নিশ্চিত করুন।
Chanakya Niti: রাতে এই ৫টি কাজ করলেই হতে পারেন কোটিপতি?
Brain Foods: ব্রেন পাওয়ার বাড়াতে রোজ খান এই ৯ খাবার
Kitchen Hacks: মিক্সার জারের ঢাকনা আলগা হয়ে গেছে? টাইট করার সহজ উপায়
Curd Storage: ফ্রিজ ছাড়া দই সংরক্ষণ করবেন কীভাবে?