বাথরুমের জেদি দাগ তোলা নিয়ে চিন্তায় আছেন? খুব সহজেই বাথরুম পরিষ্কার করার দারুণ কিছু টিপস আজ আপনাদের জানাব।
আমরা সবাই চাই আমাদের বাড়ি সবসময় পরিষ্কার থাকুক। আর বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি হলো বাথরুম।
বাথরুমে শুধু ময়লাই জমে না, জেদি দাগও একটা বড় সমস্যা। তবে ঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়েই আপনি খুব সহজে এই দাগ দূর করতে পারেন।
বাথরুমের মেঝে পরিষ্কার করতে এক গ্যালন হালকা গরম জলে আধা কাপ ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে মেঝে মুছলে দাগ সহজেই উঠে যাবে।
খুব জেদি দাগ হলে বেকিং সোডা আর ভিনেগার একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ বাথরুমের দাগ তুলতে দারুণ কাজ করে।
বেকিং সোডায় সামান্য ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাগের ওপর পেস্টটি লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
একটা পাতিলেবু মাঝখান থেকে কেটে সরাসরি দাগের ওপর ঘষতে পারেন। ৫-১০ মিনিট ঘষার পর জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
পরিমাণমতো বিলিম্বি ফল নিয়ে মিক্সিতে বেটে নিন। বাথরুমের দাগের ওপর এই পেস্ট লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। দাগ গায়েব হয়ে যাবে।
Diabetes Diet: ডায়াবেটিস রোগীদের যে ৭টি খাবার এড়িয়ে চলা উচিত
আজকের প্রজন্মের মেয়েদের জন্য লেটেস্ট সোনার চেনের ডিজাইন
Black Grapes Benefits: কালো আঙুরের ৮টি দারুণ স্বাস্থ্যগুণ
গরমে আরাম আর স্টাইলে সেরা সুতির সালোয়ার