বাথরুমের শাওয়ার কার্টেন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। জলের দাগ, সাবানের আস্তরণ আর ছত্রাকের কারণে পর্দা দেখতে খারাপ লাগে।
Lifestyle Mar 23 2026
Author: Anulekha Kar Image Credits:Gemini AI
Bangla
শাওয়ার কার্টেন পরিষ্কারের ঘরোয়া টোটকা
বাথরুমের শাওয়ার কার্টেন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। জলের দাগ, সাবানের আস্তরণ আর ছত্রাকের কারণে পর্দা দেখতে খারাপ লাগে। জেনে নিন পর্দা নতুনের মতো করে তোলার ৫টি কার্যকরী উপায়।
Image credits: Gemini AI
Bangla
বেকিং সোডা ও ডিটারজেন্টে ডিপ ক্লিনিং
শাওয়ার কার্টেন খুব বেশি নোংরা হলে এই টোটকা দারুণ কাজের। এক বালতি হালকা গরম জলে কিছুটা ডিটারজেন্ট আর ২-৩ চামচ বেকিং সোডা মেশান। পর্দাটি ৩০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিন।
Image credits: instagram
Bangla
ভিনিগার স্প্রে দিয়ে ছত্রাক দূর করুন
ছত্রাক আর দুর্গন্ধ দূর করতে ভিনিগার খুব কার্যকরী। একটি স্প্রে বোতলে অর্ধেক ভিনিগার আর অর্ধেক জল মিশিয়ে নিন। এবার পর্দার উপর স্প্রে করে ধুয়ে ফেলুন। এ
Image credits: Gemini AI
Bangla
ওয়াশিং মেশিনেও সহজে পরিষ্কার হবে
আপনার শাওয়ার কার্টেন যদি মেশিন ওয়াশেবল হয়, তাহলে ওয়াশিং মেশিনে কেচে নিন। পর্দার সঙ্গে ১-২টো তোয়ালে দিয়ে দিন এবং মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন।
Image credits: instagram
Bangla
লেবু ও নুন দিয়ে জেদি দাগ তুলুন
একগুঁয়ে দাগ তোলার জন্য লেবু আর নুনের জুটি দারুণ কাজের। দাগের জায়গায় লেবুর রস লাগিয়ে উপরে কিছুটা নুন ছড়িয়ে দিন। হালকা করে ঘষে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন।
Image credits: Gemini AI
Bangla
রোজকার যত্নের সহজ কৌশল
পর্দা যাতে সহজে নোংরা না হয়, তার জন্য রোজ কিছু ছোট অভ্যাস তৈরি করুন। স্নানের পর পর্দাটা ভালো করে ছড়িয়ে শুকিয়ে দিন, যাতে এতে স্যাঁতস্যাঁতে ভাব না থাকে।