Bangla

ব্লাঞ্চিং করুন

সবজি একই মাপে কেটে নিন। এরপর ফুটন্ত নুন জলে কয়েক মিনিট রেখে তুলে ফেলুন। সঙ্গে সঙ্গে বরফ ঠান্ডা জলে ডুবিয়ে দিন। এই পদ্ধতিতে সবজির সবুজ রং একদম টাটকা থাকে।

Bangla

ভিনিগার ও লেবুর রস

সবজি সেদ্ধ করার সময় জলে কয়েক ফোঁটা লেবুর রস বা ভিনিগার মিশিয়ে দিন। সেদ্ধ হওয়ার পর তুলে বরফ-ঠান্ডা জলে রাখলে রান্নার পরেও রং ফিকে হবে না।

Image credits: Google
Bangla

বেকিং সোডা

জল ফোটানোর সময় তাতে এক চিমটে বেকিং সোডা মিশিয়ে দিতে পারেন। এরপর সেই জলে সবজি ভাপিয়ে নিন। সব শেষে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে ভুলবেন না।

Image credits: Google
Bangla

সঠিক সময়

বেশি সময় ধরে সবজি রান্না করলে এর রং নষ্ট হয়ে যায়। সবুজ সবজি রান্নার জন্য ৫-৬ মিনিটের বেশি সময় নেবেন না। এতে পুষ্টিগুণও বজায় থাকে, রংও ঠিক থাকে।

Image credits: Google
Bangla

টাটকা খান

সবজির আসল টাটকা ভাব এবং সবুজ রং ধরে রাখতে স্যালাড বানিয়ে খাওয়াই সেরা উপায়। এতে রান্নার প্রয়োজন হয় না, তাই রং বদলানোর প্রশ্নই ওঠে না।

Image credits: Google

Money Plant: ঘরে মানি প্ল্যান্ট, তবুও টাকার অভাব? এই ৪টি ভুল করছেন না তো?

খালি পেটে এলাচ জল খাওয়ার উপকারিতা জানেন? জানলে অবাক হবেন

Blood Sugar: ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে এই ৬টি খাবার

Constipation: কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে কী খাবেন আর কী খাবেন না?