বর্ষাকালে হজমের গন্ডগোল লেগেই থাকে। এই সময়ে কিছু খাবার খেলে পেটে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই সুস্থ থাকতে কয়েকটি খাবার তালিকা থেকে বাদ দিন।
বর্ষাকালে রাস্তার খাবার বা স্ট্রিট ফুড এড়িয়ে চলুন। খোলা জায়গায় তৈরি হওয়ায় এই খাবারগুলিতে ধুলোবালি ও জীবাণু সংক্রমণের আশঙ্কা অনেক বেশি থাকে।
বর্ষায় কাঁচা শাকসবজি, বিশেষ করে স্যালাড খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ এই সবজিতে ময়লা, জীবাণু ও ধুলোবালি লেগে থাকার সম্ভাবনা খুব বেশি।
আগের দিনের বেঁচে যাওয়া বা অনেকক্ষণের তৈরি করা বাসি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি খেতেই হয়, তবে খাবার সঠিক উপায়ে সংরক্ষণ করা জরুরি।
বর্ষার দিনে গরম গরম ভাজাভুজি খেতে ভালো লাগলেও, অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে। তাই এই ধরনের খাবার মেপে খাওয়াই ভালো।
অনেকদিনের পুরনো বা বাসি মাছ খেলে পেটের গন্ডগোল হতে পারে। তাই বর্ষাকালে সবসময় টাটকা মাছ কিনে খাওয়ার চেষ্টা করুন।
বর্ষাকালে অতিরিক্ত মিষ্টি দেওয়া পানীয় বা খাবার খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এটি পেটের স্বাস্থ্যের জন্য ভালো নয়।
ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে এই ৭ অক্সিডাইজড নেকলেস, বদলে দেবে লুক
Toothache Remedies: দাঁতের ব্যথা কমানোর ৭টি ঘরোয়া উপায়, জানুন এক ক্লিকে
Patola Blouse: বর্ষায় কটন সিল্ক শাড়ির সঙ্গে পরুন ৬ ধরনের পটোলা ব্লাউজ, স্টাইল হবে জমজমাট
Moringa Leaves: রোজ সজনে পাতা খেলে শরীরে কী কী পরিবর্তন হয় জানেন?