Bangla

কিডনির স্বাস্থ্য

ভুল খাদ্যাভ্যাস আর কিছু বাজে অভ্যেস কিডনির স্বাস্থ্য বিগড়ে দিতে পারে। কিডনি সুরক্ষিত রাখতে আপনার ডায়েটে এই খাবারগুলি অবশ্যই যোগ করুন।
Bangla

লাল আঙুর

লাল আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শরীরের প্রদাহ কমাতে এবং কিডনির স্বাস্থ্য রক্ষা করতে দারুণভাবে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

ফুলকপি

ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফোলেট এবং ফাইবার থাকে। এই সবজি কিডনির স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
Image credits: AI and Gemini
Bangla

ক্যাপসিকাম

ক্যাপসিকামে পটাশিয়ামের পরিমাণ বেশ কম। এছাড়া এতে ভিটামিন সি, বি৬ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি কিডনির স্বাস্থ্য উন্নত করে।
Image credits: Getty
Bangla

রসুন

রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে। এটি মানসিক চাপ কমাতে, কোলেস্টেরল দূর করতে এবং কিডনির স্বাস্থ্য ভাল করতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

বাঁধাকপি

বাঁধাকপিতে সোডিয়াম ও পটাশিয়াম কম থাকে। এছাড়া এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট গুণও রয়েছে। এটি কিডনির স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

আপেল

আপেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে। এছাড়া পটাশিয়াম, ফসফরাস এবং সোডিয়াম কম থাকায় আপেল খাওয়া কিডনির জন্য খুবই উপকারী।
Image credits: Getty
Bangla

পেঁয়াজ

পেঁয়াজে সালফার যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। এটি কিডনির স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।
Image credits: instagram

Carrot Benefits: গাজর খেলে কী কী উপকার হয়? জেনে নিন ৭টি দারুণ গুণ

Mood Boost: ৬০ সেকেন্ডের কম সময়ে মন ভাল করার সহজ কয়েকটি অভ্যাস, জানুন এক ক্লিকে

Herbal Tea: ইমিউনিটি বাড়াতে চান? ডায়েটে রাখুন এই ৫ ভেষজ চা

Gut Health: পেটের স্বাস্থ্য ফেরাতে চান? ডায়েটে রাখুন ৭ সবজি