Bangla

নখ মজবুত ও স্বাস্থ্যকর রাখতে কী খাবেন?

নখ মজবুত আর স্বাস্থ্যোজ্জ্বল রাখতে ডায়েটে রাখুন প্রোটিন, বায়োটিন, আয়রন এবং অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। এতে নখের স্বাস্থ্য ফিরবে।
Bangla

ডিম

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, বায়োটিন এবং ভিটামিন ডি থাকে। তাই রোজ ডিম খেলে ভঙ্গুর ও দুর্বল নখ শক্তিশালী হয়ে ওঠে।
Image credits: Getty
Bangla

স্যামন মাছ

স্যামন মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন ভরপুর। এই উপাদানগুলি নখকে উজ্জ্বল করে এবং নখের স্বাস্থ্যকর রঙ ধরে রাখতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

শাক-সবজি

শাক-সবজিতে আয়রন, ফোলেট এবং ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। এই পুষ্টিগুণ নখ ভাঙা এবং নখের উপর সাদা দাগ বা খাঁজ পড়া রোধ করতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

বাদাম

বাদামে রয়েছে বায়োটিন, জিঙ্ক, ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট। এই উপাদানগুলি নখের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং শুষ্ক হতে দেয় না।
Image credits: Getty
Bangla

গাজর

গাজরে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে। শরীর এই বিটা-ক্যারোটিনকে ভিটামিন এ-তে রূপান্তরিত করে, যা নখের কোষের বৃদ্ধি এবং শক্তির জন্য অপরিহার্য।
Image credits: Getty
Bangla

বেরি জাতীয় ফল

বেরি জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি থাকে। এটি শরীরে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। পাশাপাশি, শরীরকে আয়রন শোষণ করতেও সাহায্য করে।
Image credits: Getty

Blouse Designs: শাড়িতে আনুন স্টাইলিশ লুক, দেখুন নজরকাড়া ব্লাউজগুলি

Hydrating Fruits: গরমে শরীরকে সতেজ রাখবে এই ৭টি ফল, জেনে নিন তালিকা

নেকলেসের মতো লুক দেবে এই চেনের ডিজাইনগুলি, দেখুন কী সুন্দর!

Coconut Water: গরমে রোজ ডাব খাচ্ছেন? জানুন এর আশ্চর্য ৭টি স্বাস্থ্যগুণ