হলুদ, আদা, পেঁপে থেকে শুরু করে একাধিক খাবার খেলে প্রাকৃতিকভাবেই সঠিক নিয়মে হবে আপনার মাসিক। সুস্থ থাকবে শরীর। তাই পিরিয়ড আগে হওয়ার জন্য এই খাবারগুলো খেতে পারেন, দেখে নিন তালিকা।
Lifestyle Oct 23 2026
Author: Parna Sengupta Image Credits:Asianet News
Bangla
পেঁপে
পেঁপেতে ক্যারোটিন এবং প্যাপেইনের মতো এনজাইম থাকে। এগুলো জরায়ুর সংকোচন বাড়াতে এবং ইস্ট্রোজেনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
Image credits: Pixabay
Bangla
আনারস
আনারসে প্রচুর পরিমাণে 'ব্রোমেলেইন' (bromelain) এনজাইম থাকে। এটি জরায়ুর আস্তরণ নরম করতে এবং রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla
আদা
আদা শরীর গরম রাখে এবং রক্ত চলাচল বাড়ায়। আদা চা হিসেবে বা গুড়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
Image credits: Getty
Bangla
হলুদ
গরম দুধ বা গরম জলে হলুদ মিশিয়ে খান। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং পেলভিক এলাকার পেশি শিথিল করতে সাহায্য করে।
Image credits: Meta AI
Bangla
তিল
তিল খেলে পেলভিক এলাকায় রক্ত চলাচল বাড়ে। তিলের নাড়ু বানিয়ে খাওয়া শরীরের জন্য খুব ভালো।
Image credits: Getty
Bangla
সাইট্রাস ফল
কমলালেবু, পাতিলেবু এবং কিউইয়ের মতো সাইট্রাস ফল ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।