Bangla

শরীরে আয়রনের ঘাটতি? এই খাবারগুলিই সমাধান

শরীরে আয়রনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতার মতো নানা সমস্যা দেখা দেয়। এই অবস্থাকে অ্যানিমিয়া বলে। ডায়েটে কয়েকটি বিশেষ খাবার যোগ করলেই এই ঘাটতি মেটানো সম্ভব।

Bangla

পালং শাক

পালং শাকে ক্যালোরি খুব কম থাকে। কিন্তু এতে ভিটামিন সি আর ক্যালসিয়াম ভরপুর। এটি শুধু আয়রনের ঘাটতিই মেটায় না, চোখ ও চুলের স্বাস্থ্যও ভাল রাখতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

বিনস, সয়াবিন, ছোলা

বিনস, সয়াবিন, ছোলার মতো শস্যদানায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়াও এতে ফোলেট, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামও পাওয়া যায়।

Image credits: Getty
Bangla

মাছ

মাছ আয়রনের একটি চমৎকার উৎস। বিশেষ করে স্যামন, টুনা, ম্যাকেরেল এবং সার্ডিন মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

কুমড়োর বীজ

কুমড়োর বীজ খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। এতে আয়রন ছাড়াও ভিটামিন কে, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে রয়েছে।

Image credits: Getty
Bangla

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেটে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা হার্টের স্বাস্থ্য ভাল রাখে। এছাড়াও এটি মন-মেজাজ ভাল রাখতেও দারুণ সাহায্য করে।

Image credits: Getty
Bangla

মিষ্টি আলু

মিষ্টি আলু পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। শরীরে আয়রনের পরিমাণ বাড়াতে এটি ডায়েটে রাখতেই পারেন। এটি খেতেও খুব সুস্বাদু।

Image credits: Getty

AD Diamond Necklace: দেখতে হিরের মতো, হাজার টাকারও কমে পাবেন এই নেকলেস

Black Beads: নক্সা মিলিয়ে কিনুন মঙ্গলসূত্র আর ব্রেসলেট, লেটেস্ট ডিজাইন

Iron Rich Foods: শরীরে আয়রনের ঘাটতি? এই ৭টি খাবারেই বাড়বে হিমোগ্লোবিন

Blackheads: মুখের ব্ল্যাকহেডস দূর করতে চান? ব্যবহার করুন ঘরোয়া টোটকা