রোজকার খাবারে এই মশলাটি যোগ করুন, হজমের সমস্যা খুব সহজেই কমে যাবে।
লবঙ্গে থাকা 'ইউজেনল' (Eugenol) উপাদান গ্যাস, পেট ফাঁপা এবং বদহজমের মতো ছোটখাটো সমস্যা কমাতে সাহায্য করে।
গবেষণায় দেখা গিয়েছে, লবঙ্গে থাকা ইউজেনল গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়।
লবঙ্গ হজমের এনজাইম তৈরি করতে সাহায্য করে এবং পাকস্থলীর ভিতরের স্তরকে সুরক্ষিত রাখে। এর ফলে গ্যাস, পেট ফাঁপা ও অ্যাসিডিটি কমে যায়।
লবঙ্গে থাকা ইউজেনল অক্সিডেটিভ স্ট্রেস (oxidative stress) এবং শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ বা ফোলাভাব কমাতে বেশ কার্যকরী।
লবঙ্গে উপস্থিত 'পলিফেনলস' লিভারের কার্যক্ষমতা উন্নত করে এবং বিভিন্ন লিভারের রোগের ঝুঁকি কমায়।
গবেষণা বলছে, লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর বিশেষ উপাদানগুলো ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করতে পারে।
নিয়মিত লবঙ্গ খেলে শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন কমে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয়।
Heart Health: হার্ট ভালো রাখতে রোজকার ডায়েটে রাখুন এই ৬টি সবজি
Nath Design: নথের এই অপূর্ব ডিজাইনগুলো দেখলে আপনিও প্রেমে পড়বেন
Rice Water: চাল ধোয়া জল কীভাবে ব্যবহার করলে চুল ভালো বাড়ে জানেন কি?
Calcium Rich Foods: ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে ডায়েটে রাখুন এগুলো