ড্রাই ফ্রুটস বেশি খেলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কী কী সেই সমস্যা।
ড্রাই ফ্রুটস নিঃসন্দেহে একটি স্বাস্থ্যকর খাবার। কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি খেলে এটিই নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।
ড্রাই ফ্রুটস পুষ্টিগুণে ভরপুর হলেও এতে থাকা ঘন চিনি ও সালফাইট কিডনির সমস্যা তৈরি করতে পারে।
অনেকেই ভাবেন ড্রাই ফ্রুটস ওজন কমায়। কিন্তু বেশি পরিমাণে খেলে ওজন কমার বদলে উল্টে বেড়ে যেতে পারে।
ড্রাই ফ্রুটসে প্রচুর ফাইবার থাকে। তাই বেশি পরিমাণে খেলে পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়ার মতো হজমের সমস্যা হতে পারে।
কিছু ড্রাই ফ্রুটসে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে। বেশি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে।
কিছু মানুষের নির্দিষ্ট বাদাম বা ড্রাই ফ্রুটসে অ্যালার্জি থাকে। এর ফলে চুলকানি, ফোলাভাব বা অস্বস্তির মতো লক্ষণ দেখা দিতে পারে।
ফুসফুসের সুস্থ রাখতে চান? আপনার ডায়েটে অবশ্যই রাখুন এই ৭টি খাবার
Thyroid Cancer: থাইরয়েড ক্যানসারের এই লক্ষণগুলি অবহেলা করছেন না তো?
৫০ টাকার কমে ৭ ট্রেন্ডি ক্লিপ, গরমে চুল করুন নতুন স্টাইল
রোজ সকালে খালি পেটে আদা জল খান, মিলবে একাধিক উপকার