শুধুমাত্র পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করলেই হবে না। খাদ্য ব্যবস্থার সংস্কার না হলে জলবায়ু রক্ষার লক্ষ্য পূরণ হবে না।
খাবার খুবই ব্যক্তিগত এবং আমাদের পরিচয়ের সঙ্গে জড়িত। তাই কঠোর ডায়েটের কথা শুনলে অনেকেই ভয় পান।
বিশ্বের প্রায় অর্ধেক মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার, পরিষ্কার পরিবেশ বা ন্যায্য কাজের সুযোগ থেকে বঞ্চিত। সংখ্যালঘু, আদিবাসী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
বিজ্ঞানীরা রাষ্ট্রপুঞ্জের আসন্ন জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের কাছে আবেদন জানিয়েছেন, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় খাদ্য ব্যবস্থার সংস্কারকে অন্তর্ভুক্ত করেন।