নেলপলিশ শুকিয়ে শক্ত হয়ে গেছে? ফেলে দেওয়ার আগে এই সহজ ট্রিক কাজে লাগান। পুরনো নেলপলিশ আবার নতুনের মতো ব্যবহার করতে পারবেন।
পছন্দের নেলপলিশ অনেকদিন ব্যবহার না করে ফেলে রাখলে তা বোতলের ভেতরেই শুকিয়ে শক্ত হয়ে যায়।
বোতলে অনেকটা নেলপলিশ থাকা সত্ত্বেও শক্ত হয়ে গেছে বলে তা ফেলে দেবেন না। খুব সহজেই এটিকে আবার নরম করা যায়।
শক্ত হয়ে যাওয়া নেলপলিশের বোতলে মাত্র ১ থেকে ২ ফোঁটা 'নেলপলিশ রিমুভার' দিন। তবে খেয়াল রাখবেন, খুব বেশি যেন না পড়ে।
বোতলের ছিপি শক্ত করে আটকে দিন। এরপর ২ মিনিট অপেক্ষা করে বোতলটি খুব ভালো করে ঝাঁকিয়ে নিন।
শুকনো নেলপলিশ মুহূর্তের মধ্যে গলে গিয়ে আগের মতো মসৃণ হয়ে যাবে। নতুন বোতল না কিনে পুরনোটিই আবার ব্যবহার করুন।
Floral Print Saree: রোজকার ব্যবহারের জন্য দারুণ ফ্লোরাল প্রিন্ট শাড়ি
Antique Gold Bangles: সিল্ক শাড়ির সঙ্গে পরুন এই সুন্দর চুড়িগুলো
Blouse Designs: গ্ল্যামারাস লুক পেতে ট্রাই করুন এই ট্রেন্ডি ব্লাউজগুলি
Biotin Rich Foods: ঘন ও লম্বা চুলের জন্য ডায়েটে রাখুন বায়োটিন সমৃদ্ধ এই ৬টি খাবার