বাড়ির ছাদে বা বারান্দায় গ্রোব্যাগেই অনায়াসে গাজর চাষ করতে পারেন। কীভাবে গ্রোব্যাগে গাজর ফলাবেন আর কবেই বা ফসল তুলবেন? জেনে নিন সহজ পদ্ধতি।
Lifestyle Sep 28 2026
Author: Sayanita Chakraborty Image Credits:Getty
Bangla
১২-১৫ ইঞ্চি গভীর গ্রোব্যাগ
গাজরের শিকড় মাটির অনেকটা গভীরে যায়। তাই অন্তত ১২ থেকে ১৫ ইঞ্চি গভীর গ্রোব্যাগ বেছে নিন। জল যাতে না জমে, তার জন্য ব্যাগের নীচে পর্যাপ্ত ছিদ্র রাখুন।
Image credits: Getty
Bangla
মাটি তৈরি
সঠিক মাটি তৈরি করা খুব জরুরি। ৪০ শতাংশ কোকোপিট, ৩০ শতাংশ গোবর সার বা কম্পোস্ট এবং ৩০ শতাংশ সাধারণ মাটি বা বালি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
Image credits: Getty
Bangla
বীজ বোনার নিয়ম
মাটিতে যেন কোনও পাথর বা ঢেলা না থাকে, তা নিশ্চিত করুন। গাজরের বীজ খুব ছোট হয়। তাই সামান্য বালির সঙ্গে মিশিয়ে বীজ ছড়ান। এরপর উপরে সিকি ইঞ্চি পুরু মাটির স্তর দিন।
Image credits: Getty
Bangla
আর্দ্রতা বজায় রাখুন
বীজ যাতে ধুয়ে না যায়, তার জন্য শুরুতে স্প্রেয়ার দিয়ে জল দিন। মাটিতে সবসময় হালকা আর্দ্রতা বজায় রাখুন। ১০ থেকে ১৪ দিনের মধ্যেই বীজ থেকে চারা বেরিয়ে আসবে।
Image credits: Getty
Bangla
২-৩ ইঞ্চি দূরত্ব
চারাগুলো ২ ইঞ্চি লম্বা হলে একটু খেয়াল রাখুন। দুর্বল চারাগুলো তুলে ফেলুন। প্রতিটি চারার মাঝে অন্তত ২ থেকে ৩ ইঞ্চি দূরত্ব বজায় রাখুন।
Image credits: Getty
Bangla
পর্যাপ্ত সূর্যালোক
গ্রোব্যাগ এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা সরাসরি রোদ আসে। মাটিতে হালকা ভিজে ভাব রাখবেন, কিন্তু জল যেন একেবারেই না জমে।
Image credits: Getty
Bangla
ফসল তোলার সময়
বীজ বোনার ৭০ থেকে ৯০ দিনের মধ্যেই গাজর তোলার জন্য তৈরি হয়ে যায়। গাজরের ওপরের অংশ মাটির ওপরে উঠে এলে বুঝবেন ফসল তোলার সময় হয়েছে।