Bangla

জলে ভাজা লুচি

বাঙালির সঙ্গে লুচি-তরকারির সম্পর্ক বহুদিনের। আট থেকে আশি, সবাই ফুলকো লুচি খেতে ভালোবাসে। কিন্তু অনেকেই এখন তেলে ভাজা এড়িয়ে চলেন। তাই মন চাইলেও লুচি খাওয়া হয় না।

Bangla

জলে ভাজা লুচি

আপনি কি লুচির ভক্ত, কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে এড়িয়ে চলেন? আর চিন্তা নেই। এবার আপনিও তেল ছাড়াই ফুলকো লুচি বানাতে পারবেন।

Image credits: facebook
Bangla

জলে ভাজা লুচি

ঘরে বসেই তেল ছাড়া সুস্বাদু লুচি বানানো সম্ভব। চলুন, জেনে নেওয়া যাক সেই সহজ উপায়।

Image credits: facebook
Bangla

জলে ভাজা লুচি

তেলে ভাজা লুচি খেলে মোটা হওয়ার এবং কোলেস্টেরল বাড়ার ঝুঁকি থাকে। তাই আজ আমরা তেল ছাড়া লুচি বানানোর একটি সহজ পদ্ধতি শেখাব।

Image credits: facebook
Bangla

জলে ভাজা লুচি

এই পদ্ধতিতে লুচি ভাজার জন্য তেলের বদলে জল লাগবে। আর তেল ছাড়া লুচি বানাতে আপনার একটি এয়ার ফ্রায়ার দরকার হবে।

Image credits: facebook
Bangla

জলে ভাজা লুচি

প্রথমে ময়দা মেখে নিন। এতে সামান্য নুন আর দুই চা-চামচ দই মেশান। যেহেতু তেলে ভাজা হবে না, তাই দই দেওয়া জরুরি। ময়দা মাখা হলে লেচি কেটে লুচির মতো বেলে নিন।

Image credits: facebook
Bangla

জলে ভাজা লুচি

এবার একটি পাত্রে জল ফোটান। তারপর লুচিগুলো এক এক করে ফুটন্ত জলে দিন। জল ফুটে উঠলে লুচিগুলো ভেসে উঠবে, তখন তুলে নিন। এছাড়া লুচিগুলো ভাপিয়েও নিতে পারেন।

Image credits: facebook
Bangla

জলে ভাজা লুচি

ফুটন্ত জলের পাত্রের উপর একটি ঝাঁঝরি বা ছাঁকনি বসান। তার উপর লুচিগুলো রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিন। ২ মিনিট ভাপিয়ে নেওয়ার পর তুলে ফেলুন।

Image credits: youtube
Bangla

জলে ভাজা লুচি

এবার এয়ার ফ্রায়ারের পালা। এয়ার ফ্রায়ারটি ১৮০ ডিগ্রিতে প্রি-হিট করুন, এতে প্রায় ১০ মিনিট সময় লাগবে। তারপর লুচিগুলো দিয়ে চার মিনিট রান্না করুন। দেখবেন লুচিগুলো সুন্দর ফুলে উঠেছে।

Image credits: Social Media
Bangla

জলে ভাজা লুচি

ব্যাস, তৈরি আপনার তেল ছাড়া লুচি! এবার গরম গরম আলুর দম বা ছোলার ডালের সঙ্গে পরিবেশন করুন।

Image credits: facebook

রোজ স্ট্রবেরি খেলে কী কী উপকার হয়? জানুন ৭টি দারুণ গুণ

Digestive Health: বর্ষায় পেট ভালো রাখতে ডায়েটে রাখুন এই ৬টি খাবার

Prebiotic Foods: রোজ প্রিবায়োটিক খাবার খেলে কী হয়? ৬টি দারুণ উপকারিতা

রোজ প্রিবায়োটিক খাবার খেলে কী হয়? জানুন ৬টি দারুণ উপকারিতা