নতুন কুকার বা বাসন কেনার পর হাত দিয়ে স্টিকার টানলে তা ছিঁড়ে যায়। আর বাসনের গায়ে বিশ্রীভাবে আঠা লেগে থাকে।
দশবার সাবান দিয়ে ঘষলেও এই জেদি আঠা উঠতে চায় না। কিন্তু এই সহজ উপায়টি কাজে লাগালে কোনো খাটনি ছাড়াই স্টিকার পরিষ্কারভাবে উঠে আসবে।
নতুন বাসন এনেই জলে ভিজিয়ে স্ক্রাবার দিয়ে ঘষতে যাবেন না। এতে শুধু কাগজটাই ওঠে, কিন্তু আঠা বাসনের গায়ে আরও শক্ত হয়ে বসে যায়।
নতুন খালি বাসন বা কুকারটি গ্যাস ওভেনে বসান। এবার একদম কম আঁচে (Low flame) কয়েক সেকেন্ডের জন্য সেটি গরম করে নিন।
বাসনটি একটু গরম হতে শুরু করলেই ম্যাজিক দেখতে পাবেন। স্টিকারের নিচে থাকা আঠা বা গাম ধীরে ধীরে গলতে শুরু করবে।
বাসন গরম থাকা অবস্থাতেই ছুরি বা হাত দিয়ে স্টিকারের এক প্রান্ত ধরে টানুন। দেখবেন পুরো স্টিকার একবারে সুন্দরভাবে উঠে আসবে। একটুও আঠা লেগে থাকবে না!
Ghee Health Benefits: রোজ সকালে এক চামচ ঘি খাওয়ার ৬টি দারুণ উপকারিতা
Curd Side Effects: অমৃতের মতো দই কাদের জন্য বিষের সমান জানেন?
Jhumka With Chain: শাড়ি বা লেহেঙ্গায় রয়্যাল লুক দেবে এই ঝুমকো চেন
Skin Care Fruits: বলিরেখা দূর করে ত্বকের জেল্লা বাড়াতে রোজ খান এই ১০টি ফল, জানুন এক ক্লিকে