Bangla

চুল পড়া কমাতে আমলকী

চুল পড়া কমাতে দারুণ কাজ করে আমলকী। কিন্তু কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন সহজ কয়েকটি উপায়।
Bangla

চুলের জন্য পুষ্টিগুণে ভরপুর আমলকী

আমলকীতে ভরপুর ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি চুলের গোড়া মজবুত করে, কোলাজেন বাড়িয়ে চুলের বৃদ্ধি ঘটায় এবং অকালে চুল পাকাও রোধ করে।
Image credits: Getty
Bangla

তেল বা মাস্ক, যেভাবে খুশি ব্যবহার করুন

আপনি আমলকী তেল বা হেয়ার মাস্ক হিসেবে চুলে ব্যবহার করতে পারেন। এটি খুশকি কমাতে সাহায্য করে এবং স্ক্যাল্প বা মাথার তালুর সার্বিক স্বাস্থ্য ভালো রাখে।
Image credits: Getty
Bangla

জেনে নিন চুল পড়া কমাতে আমলকীর ব্যবহার

আমলকী স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে। এর ফলে চুলের বৃদ্ধি দ্রুত হয়। পাশাপাশি চুল পড়াও অনেকটাই কমে যায়।
Image credits: Getty
Bangla

অলিভ অয়েল আর আমলকীর রস

৪ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে তিনটি আমলকীর রস মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগিয়ে নিন। এরপর ১৫ মিনিট ধরে ভালোভাবে ম্যাসাজ করুন।
Image credits: Getty
Bangla

আমলকী আর টক দইয়ের হেয়ার প্যাক

আমলকীর গুঁড়োর সঙ্গে জল বা টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর এই প্যাকটি চুল ও স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
Image credits: freepik
Bangla

শুকনো আমলকী আর নারকেল তেল

শুকনো আমলকী নারকেল তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিন। এরপর ওই তেল স্ক্যাল্পে ম্যাসাজ করলে চুল পড়া অনেকটাই প্রতিরোধ করা যায়।
Image credits: Getty

Silver Sindoordani: ৩০০ টাকায় ৭টি দারুণ ডিজাইনের রুপোর সিঁদুর কৌটো

এই ফল খেলেই দূরে থাকবে বহু রোগ, জানুন কিউই ফলের আশ্চর্য গুণ

Fennel Seeds: খাওয়ার পর একটু মৌরি খাওয়ার উপকারিতা জানেন?

Fennel Seeds: খাওয়ার পর মৌরি চিবিয়ে খান? জানুন এর অসাধারণ স্বাস্থ্যগুণ