গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস বাথটাবে স্নান করার সময় জলের প্লবতা সূত্র আবিষ্কার করেন। এই আবিষ্কারকে মনে রাখতেই ১৪ জুন তারিখটিকে আন্তর্জাতিক বাথ ডে হিসেবে পালন করা হয়।
Lifestyle Jun 15 2026
Author: Subhankar Das Image Credits:Getty
Bangla
'ইউরেকা ইউরেকা'
কথিত আছে, বাথটাব থেকে জল উপচে পড়তে দেখে আর্কিমিডিস এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, তিনি পরনের কাপড় ছাড়াই 'ইউরেকা ইউরেকা' বলে চিৎকার করতে করতে রাস্তায় দৌড় দিয়েছিলেন।
Image credits: Getty
Bangla
প্রাচীন রোমের স্নানাগার
প্রাচীন রোমানদের কাছে স্নান শুধু শরীর পরিষ্কার করার জন্য ছিল না। পাবলিক বাথ বা সর্বজনীন স্নানাগারগুলো ছিল বন্ধু ও পরিচিতদের সঙ্গে দেখা করার এবং আড্ডা দেওয়ার জায়গা।
Image credits: Getty
Bangla
রাবার ডাকের জন্ম
বাচ্চাদের বাথটাবের জনপ্রিয় খেলনা 'রাবার ডাক' প্রথম তৈরি হয়েছিল ১৮০০ সালের শেষের দিকে। তবে মজার বিষয় হল, তখনকার রাবারের হাঁসগুলো জলে ভাসতে পারত না।
Image credits: Getty
Bangla
বিশ্বের বৃহত্তম রাবার ডাক
ডাচ শিল্পী ফ্লোরেনটাইন হফম্যানের তৈরি বিশ্বের বৃহত্তম রাবার ডাকটির উচ্চতা ৫৪ ফুটেরও বেশি! ভাবা যায়!
Image credits: Getty
Bangla
রানি ক্লিওপেট্রা
মিশরের বিশ্বসুন্দরী রানি ক্লিওপেট্রা তাঁর ত্বকের সৌন্দর্য বাড়াতে গাধার দুধে স্নান করতেন বলে শোনা যায়!
Image credits: Getty
Bangla
জাপানের 'ওনসেন'
জাপানে প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণে স্নান করা একটি জনপ্রিয় ঐতিহ্য। একে 'ওনসেন' বলা হয়। এটি শরীর ও মন দুই-ই তরতাজা করে তোলে।
Image credits: Getty
Bangla
মহাকাশে স্নান
মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় জল গড়িয়ে পড়ে না। তাই মহাকাশচারীরা শরীর পরিষ্কার করার জন্য বিশেষ ধরনের তরল সাবান এবং ভেজা তোয়ালে ব্যবহার করেন।
Image credits: Getty
Bangla
স্নানে গভীর ঘুম
গবেষণা বলছে, রাতে ঘুমাতে যাওয়ার ৯০ মিনিট আগে হালকা গরম জলে স্নান করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং গভীর ও ভালো ঘুম হতে সাহায্য করে।