ডায়াবেটিস রোগীদের কোন জুসগুলো এড়িয়ে চলা উচিত, তা জেনে নেওয়া যাক।
আমের রসের গ্লাইসেমিক ইনডেক্স ৫০ থেকে ৫৬। এটি রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের আমের রস বেশি পান করা উচিত নয়।
আঙুরেও প্রচুর চিনি থাকে। তাই ডায়াবেটিস রোগীদের আঙুরের রস এড়িয়ে চলাই ভালো।
তরমুজের রসের গ্লাইসেমিক ইনডেক্স ৭২। এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের এটি বেশি খাওয়া উচিত নয়।
আখের রসও রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের আখের রস খাওয়া থেকে বিরত থাকাই ভালো।
আনারসেও চিনির পরিমাণ বেশি। এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের আনারসের রস বেশি খাওয়া উচিত নয়।
চেরি ফলেও প্রচুর পরিমাণে চিনি থাকে। এটিও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।
খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞ বা পুষ্টিবিদের পরামর্শ নিন।
Diabetes Diet: ডায়াবেটিস রোগীরা ডায়েট থেকে এই পানীয়গুলো আজই বাদ দিন
Leftover Rice Tips: রাতের বেঁচে যাওয়া ভাত কীভাবে ঠিকভাবে রাখবেন?
Mangalsutra Designs: অফিসগামী মহিলাদের জন্য পারফেক্ট মঙ্গলসূত্র ডিজাইন
Egg Health Benefits: রোজ একটা করে ডিম খেলে কী হয় জানেন?