Bangla

চাল ও ডালে পোকা ধরবে না, শুধু মাথায় রাখুন এই সহজ টিপস

এই সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি সহজ টিপস মেনে চলতে পারেন। চলুন জেনে নিই সেই উপায়গুলো।

Bangla

কৌটোর ঢাকনা ঠিকমতো আটকান

অনেক সময় আমরা কৌটোর ঢাকনা ঠিকমতো আটকাই না। ফলে ভেতরে বাতাস ঢুকে যায়। এর জেরে চাল বা ডালে খুব সহজেই পোকা ধরে যায় এবং তা নষ্ট হয়ে যায়।

Image credits: AI Image
Bangla

ভেজা হাতে ধরবেন না

ভেজা হাতে চাল বা ডাল ধরলে তাতে আর্দ্রতা ঢুকে যায়। এই স্যাঁতসেঁতে পরিবেশেই পোকা বেশি জন্মায়। আর পোকা ধরা চাল-ডাল খেলে পেটের নানা সমস্যা হতে পারে।

Image credits: Gemini AI
Bangla

নিমপাতার ম্যাজিক

চাল ও ডাল দীর্ঘদিন ভালো রাখতে স্টোরেজ কৌটোয় কয়েকটি নিমপাতা ফেলে দিন। নিমপাতার গন্ধে চাল বা ডালের ধারেকাছেও ঘেঁষবে না কোনও পোকা।

Image credits: Getty
Bangla

পরিষ্কার কৌটো ব্যবহার করুন

যে কৌটোয় চাল বা ডাল রাখছেন, সেটি পুরোপুরি পরিষ্কার ও শুকনো কি না, তা আগে দেখে নিন। স্টোরেজের ক্ষেত্রে পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

Image credits: Facebook
Bangla

পুদিনা পাতা বা করলার খোসা

চালকে দীর্ঘদিন পোকার হাত থেকে বাঁচাতে শুকনো পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। এছাড়া শুকনো করলার খোসা রাখলেও দারুণ কাজ হয়।

Image credits: Pinterest
Bangla

১৫ দিনে একবার চেক করুন

চাল ও ডাল রাখার জন্য প্লাস্টিকের কৌটো ব্যবহার করা সবচেয়ে ভালো। তবে কৌটোয় রাখার পর প্রতি ১৫ দিন অন্তর একবার করে চেক করে নেওয়া উচিত।

Image credits: Freepik

Gold Chain Designs: এই ৫টি ডিজাইনে বানালে খুব সস্তায় পাবেন সোনার চেন

Kids Fashion: খুদেদের জন্য দারুণ সব ড্রেস, দেখলে চোখ জুড়িয়ে যাবে!

Gold Chain Designs: মাত্র ৫ গ্রামে সোনার চেইন! দেখে নিন লেটেস্ট ডিজাইন

Glowing Skin: উজ্জ্বল ত্বকের জন্য কফির ৫টি সহজ বিউটি হ্যাকস, জানুন এক ক্লিকে