চোখের চারপাশের ডার্ক সার্কেল সৌন্দর্য কমিয়ে দেয়। কয়েকটি ঘরোয়া টোটকাতেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
চোখের চারপাশে আইস কিউব দিয়ে আলতো করে মাসাজ করুন। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চোখের তলার কালি কমাতে সাহায্য করে।
ঠান্ডা শশার স্লাইস কেটে চোখের উপর দিয়ে রাখুন। এটি চোখের ক্লান্তি দূর করে এবং কালো দাগ কমাতে সাহায্য করে।
ব্ল্যাক টি বা গ্রিন টি-ব্যাগ ব্যবহার করার পর ঠান্ডা করে চোখের উপর রাখুন। এতে থাকা ক্যাফেইন রক্ত সঞ্চালন উন্নত করে এবং কালো দাগ কমায়।
আলুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এনজাইম। তুলোর প্যাড আলুর রসে ভিজিয়ে চোখের নিচে লাগান। এটি কালো দাগ হালকা করতে দারুণ কার্যকর।
আমন্ড অয়েল চোখের নিচের পাতলা ত্বকে পুষ্টি জোগায়। রোজ রাতে ঘুমোনোর আগে কয়েক ফোঁটা তেল দিয়ে মাসাজ করলে ডার্ক সার্কেল কমে যায়।
চোখের চারপাশে টক দই লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বককে উজ্জ্বল করে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে।
লেটেস্ট কলার নেক ডিজাইন, নজর থাকবে শুধু আপনার দিকেই
Rakhi Gift: ছোট্ট বাজেটে দারুণ ডিজাইন, রাখিতে বোনকে দিন রুপোর গয়না
Hair Growth: খাবারের গুণে বাড়বে চুল, ঝটপট দেখুন সেই তালিকা
Collar Neck Blouse:লেটেস্ট কলার নেক ডিজাইন, সবার নজর থাকবে আপনার দিকেই