প্রতিদিন পরার জন্য হালকা ওজনের সোনার আংটি অনেকেই পছন্দ করেন। দেখে নিন তেমনই কয়েকটি স্টাইলিশ ও আধুনিক ডিজাইনের ঝলক।
Lifestyle Sep 12 2026
Author: Parna Sengupta Image Credits:pinterest
Bangla
টুইস্টেড লিফ শেপ রিং
রোজ পরার জন্য টুইস্টেড লিফ বা প্যাঁচানো পাতার ডিজাইনের আংটি বেছে নিতে পারেন। সিম্পল ডিজাইনের মধ্যে ১ গ্রামের এই আংটি দারুণ বিকল্প। এর সঙ্গে আধুনিক মিক্সচার স্টোনও থাকে।
Image credits: bluestone.com
Bangla
জারকান স্টোন গোল্ড রিং
আপনি যদি ইয়ুথফুল ডিজাইন পছন্দ করেন, তাহলে জারকান স্টোনের গোল্ড রিং পরখ করতে পারেন। এই ধরনের ডিজাইন দেখতে খুব আকর্ষণীয় হয়। তাই এটি আপনার জন্য একটি দারুণ অপশন হতে পারে।
Image credits: pinterest
Bangla
স্টোন স্টাডেড রিং ডিজাইন
স্টোন স্টাডেড রিং ডিজাইনও ট্রাই করতে পারেন। রোজকার ব্যবহারের জন্য এই ধরনের স্টোন বসানো আংটির ডিজাইনগুলি দেখতে বেশ স্টাইলিশ লাগে।
Image credits: pinterest
Bangla
মডার্ন গোল্ড রিং
বিভিন্ন অনুষ্ঠানের জন্য মডার্ন গোল্ড রিং বেছে নিতে পারেন। তবে শুধু অনুষ্ঠান নয়, রোজকার ব্যবহারের জন্যও এই ডিজাইনটি একেবারে সেরা পছন্দ হতে পারে।
Image credits: pinterest
Bangla
চিক পার্ল বা মুক্তোর আংটি
আপনি চাইলে চিক পার্ল বা মুক্তোর আংটির ডিজাইনও বেছে নিতে পারেন। যারা ট্র্যাডিশনাল ডিজাইন পছন্দ করেন, তাঁদের জন্য এই ধরনের ডিজাইন সহজেই পাওয়া যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে।